বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই আবার স্বপদে ফিরছেন।
হত্যা মামলার ১০ বছর বাদে ‘প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়’ এমন ভাবের উদয় থেকে স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তা আজ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
আজ ৩ মে ২০২৩ হাইকোর্টের খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ) স্থানীয় সরকারের ৩৪ (১) ধারার সাময়িক বরখাস্ত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করে টুকুকে চেয়ারম্যান পদ বহাল রাখার নির্দেশ দেয়, যার ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে সাংবিধানিক ভাবে টুকুর আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, চাখারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই বানারীপাড়া থানায় ধারা ১৪৩/৩৪২/৩২৫/৩২৬/৩০২/৩৩৪ হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১২/১০০। একই বছরের ২৩ অক্টোবর তাকে ১ নম্বর আসামী করে বানারীপাড়া থানার অভিযোগপত্র নম্বর- ১১৭, ধারা ৩০২/৩৪/১১৪ দন্ড বিধি অনুযায়ী ২৮ অক্টোবর বরিশাল আদালতে গৃহীত হয়।
এদিকে বরখাস্ত আদেশ স্থাগিতের খবরে চাখার বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ।









