চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিট করা শিশুকে কোলে তুলে নিলেন বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:28 অপরাহ্ন 09, জুলাই 2024
in - সেমি লিড, আদালত
A A
বিচারপতি শিশুকে কোলে তুলে নিলেন, আদালত প্রাঙ্গণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিতৃত্বকালীন ছুটি নিয়ে রুল দিয়ে রিটকারি ৬ মাসের ছোট শিশুকে কোলে তুলে নিলেন হাইকোর্টের বিচারপতি।

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য নীতিমালা করে পিতৃত্বকালীন ছুটি দিতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ও তার ৬ মাসের শিশু সন্তান নুবাইদ বিন সাদী। মঙ্গলবার রিটের শুনানি হয় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে। রুলে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।

এরপর একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাঈমা হায়দার এজলাসে দাড়িয়েই রিট করা ৬ মাসের শিশু নুবাইদ বিন সাদীকে কোলে তুলে নেন এবং আদর করেন। এসময় বিচারপতি নাঈমা হায়দার বলেন,’তুমি তো ছোট, তাই আজ চকলেট দিলাম না। বড় হও তখন চকলেট দিবো।’

আদালতে রিটকারি আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। আর রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

গত ৩ জুলাই আইনজীবী ইশরাত হাসান ও তার ৬ মাসের শিশু সন্তান হাইকোর্টে রিটটি করেন। রিটে বলা হয়, নবজাতকের যত্নে শুধু মায়ের ভূমিকাই নয়, বাবার ভূমিকাও রয়েছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত। এছাড়া, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম হওয়ার পর মায়ের সুস্থ হতে অনেক সময় লাগে। এই সময়ে নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।এক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন, তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই পিতৃত্বকালীন ছুটি প্রয়োজন।’

এই রিটে আরও বলা হয়েছে যে, ‘প্রতিবেশী দেশ ভারত, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।’

Tags: পিতৃত্বকালীন ছুটিহাইকোর্ট
Previous Post

ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

Next Post

এক বছরে শাকিবের ৩ ছবি, আয় ছাড়িয়েছে শত কোটি

Next Post
শাকিব খান ও ইদ্রিকা পল এর ছবি, সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে শাকিবের ৩ ছবি, আয় ছাড়িয়েছে শত কোটি

অসুস্থ রোগীর হাতের ছবি, আইসিইউতে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর প্রধান কারণ 'ক্যান্সার' না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT