চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরে শাকিবের ৩ ছবি, আয় ছাড়িয়েছে শত কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 09, জুলাই 2024
in বিনোদন
A A
শাকিব খান ও ইদ্রিকা পল এর ছবি, সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-এর জুন থেকে ২০২৪-এর জুন এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড গড়লেন শাকিব খান। এই সময়ে তার ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’-এই তিন সিনেমা দিয়ে আয় হয়েছে (গ্রস কালেকশন) শত কোটি টাকার বেশি!

এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ববাজারে দেশীয় সিনেমায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

গেল বছর ঈদুল আযহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তি পর দেশ-বিদেশের দর্শকদের সাড়ায় সিনেমাটি ‘ইন্ডাস্ট্রি হিট’ হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, ‘প্রিয়তমা’ দিয়ে বিশ্বব্যাপী ৪২ কোটি টাকার গ্রস কালেকশন আসে।

বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা ‘প্রিয়তমা’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম ‘রাজকুমার’ নির্মাণ করে। এ বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে ‘প্রিয়তমা’ সাফল্যকে ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি; তবে দর্শকদের মতে গল্প অভিনয়ে দিয়ে ‘রাজকুমার’ আগের ‘প্রিয়তমা’-কেও ছাড়িয়ে যায়।

প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার সূত্রে জানা যায়, ‘রাজকুমার’ থেকে ২৬ কোটি টাকা গ্রস কালেকশন আসে। এছাড়া প্রোফিট শেয়ারিংয়ের মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে।

গত ঈদুল আযহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত আলফা আই প্রযোজিত এ ছবিটি মাত্র ৩ সপ্তাহে বিশ্বব্যাপী ৩৫ কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছে, চতুর্থ সপ্তাহে এই আয় আরও বাড়বে।

মুক্তির তিন সপ্তাহ হয়ে গেলেও এখনো সারাদেশে রমরমা চলছে ‘তুফান’। চতুর্থ সপ্তাহেই সিনেপ্লেক্সে দৈনিক ৪৫ টির মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে মহাসমারোহে চলছে শাকিবের এ সিনেমা।এর প্রযোজক শাহরিয়ার শাকিল ‘তুফান’ মুক্তির পর আশা প্রকাশ করে জানিয়েছিলেন, গ্রস কালেকশন ৫০ কোটিতে পৌঁছুবে!

এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে (গ্রস কালেকশন) দেখা যায়, এই তিনটি সিনেমা ব্যবসা করেছে প্রায় ১০৩ কোটি টাকা, যা বিস্ময়কর হলে সত্যি!

এদিকে, আগামী সেপ্টেম্বরে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তি পেতে বিশ্বব্যাপী। সিনেমাপ্রেমীদের নজর এখন ওদিকে!

Tags: আরশাদ আদনানআলফা আইতুফানপ্রিয়তমারাজকুমাররায়হান রাফীলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
Previous Post

রিট করা শিশুকে কোলে তুলে নিলেন বিচারপতি

Next Post

ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর প্রধান কারণ ‘ক্যান্সার’ না!

Next Post
অসুস্থ রোগীর হাতের ছবি, আইসিইউতে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর প্রধান কারণ 'ক্যান্সার' না!

আলোচনাসভায় বক্তারা স্বাক্ষর জাল ও ওয়াসার সড়ক খননের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাক্ষর জাল করে ওয়াসার সড়ক খনন অত্যন্ত ন্যাক্কারজনক: ফজলে নূর তাপস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT