চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে’তে আসছে যুবরাজের ‘আদিম’, প্রচারণায় মানুষে আস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in বিনোদন
A A
আদিম সিনেমার পোস্টার ও নির্মাতা, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅর্থায়নে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আদিম’। মস্কো সহ বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হয়েছে। ছবিটি এবার দর্শককে দেখাতে চান নির্মাতা। জানালেন, ১২ মে প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন।

হাতে আছে প্রায় সাড়ে তিন মাস। এরইমধ্যে ‘আদিম’ নিয়ে প্রচার পরিকল্পনা শুরু করেছেন নির্মাতা যুবরাজ শামীম। সেই সাথে ছবিটির স্পন্সর পেতে বেছে নিয়েছেন অভিনব পদ্ধতি।

শেয়ার বিক্রি করে যেভাবে ‘আদিম’ নির্মাণ করেছেন, প্রচারণার অর্থ যোগাতেও একই পদ্ধতির আশ্রয় নিয়েছেন বলে জানান। তিনি বলেন, আদিম নির্মাণের সময় শেয়ার বিক্রির পরিমাণটি ছিলো নির্দিষ্ট। প্রতিটি শেয়ার ৫ হাজার টাকায় বিক্রি করেছি। কিন্তু ‘আদিম’ প্রচারণার কাজে এরকম নির্দিষ্ট পরিমাণ অর্থের বিষয়টি রাখা হয়নি। যে কেউ যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে ‘আদিম’ প্রচারণায় নিজেদের অংশী করতে পারেন।

যুবরাজ শামীম বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদিম পুরস্কৃত হওয়ার পর অনেকেই ছবিটি নিয়ে আস্থাশীল হয়েছেন। অনেকে পরামর্শ দিয়েছেন, যেন টাইটেল স্পন্সর কিংবা বিজ্ঞাপন নিতে করপোরেট অফিসে একটু ছুটোছুটি করি। কিন্তু আমার মনে হয়েছে, এই সিনেমাটি নির্মিত হয়েছে সাধারণ মানুষের টাকায়, শেষটাও সাধারণ মানুষের অংশীদারিত্বের ভিত্তিতেই হোক। অন্তত চেষ্টা করে দেখতে দোষ কী!

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা যুবরাজ শামীম তুলে ধরেছেন বিস্তারিত। লিখেছেন, ‘আদিম’ এর প্রমোশনাল এক্টিভিটির জন্য প্রচুর অর্থের হয়তো প্রয়োজন নেই, যতোটা প্রয়োজন সবার সাপোর্ট। তবু ‘আদিম’ প্রচারণার জন্য বেসিক অর্থের তো প্রয়োজন আছেই। বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী কর্পোরেট অফিসগুলোতে যোগাযোগ করতে বলেছেন। কিন্তু আমার মনে হয়েছে ‘আদিম’র যাত্রা যেভাবে শুরু হয়েছে, সেভাবেই এর যাত্রা শেষ হওয়া উচিত।

যুবরাজ বলেন,‘আমি বিশ্বাস করি এবারও মানুষ আমার উপর আস্থা এবং ভালোবাসা রাখবেন। তাই ভাবলাম ‘আদিম’র স্পন্সর ঘোষণা ফেসবুকেই হোক! আদিম’র টাইটেল স্পন্সরসহ, অন্যান্য স্পন্সর হতে আগ্রহীদের যোগাযোগ করার অনুরোধ রইল।’ এসময় সরাসরি ইনবক্স কিংবা মেইল [email protected] করার কথাও জানান যুবরাজ।

এরইমধ্যে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ‘আদিম’। টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Tags: আদিমদুলাললিড বিনোদনসাদেকসেন্সরসোহাগী
Previous Post

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে ব্যতিক্রমী আয়োজন  

Next Post

বিশ্ব ইজতেমা: রোববার মেট্রোরেল চলবে বিকাল ৫টা পর্যন্ত

Next Post
দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা: রোববার মেট্রোরেল চলবে বিকাল ৫টা পর্যন্ত

রণবীর-আলিয়ার লড়াই! সিনেমার দৃশ্য, দুই অভিনেতার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর-আলিয়ার লড়াই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT