চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে ব্যতিক্রমী আয়োজন  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in বিনোদন
A A
শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা নিয়ে ব্যতিক্রমী আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে অগ্রসরমান ই-লার্নিং প্লাটফর্ম ব্রাইট স্কিলস’র সঙ্গে সংযুক্ত হয়ে অনলাইনে ‘শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা’ শিরোনামে একটি অভিনব পাঠদান প্রক্রিয়ার মেন্টর হিসেবে অভিষেক হলো লেখক-নির্মাতা ও উপস্থাপক আল নাহিয়ানের।

সম্প্রতি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য মেন্টর’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের রেডিওর ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ আর. জে নীরব।

উচ্ছ্বাস প্রকাশ করে নীরব বলেন, আল নাহিয়ানকে বহু সময়ে বহুভাবে প্রকাশিত হতে দেখেছি। এর আগে শুনেছি সে বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে ক্লাস নেয়, তবে অনলাইনে রেকর্ডেড ক্লাস করে শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ একটি পূর্ণাঙ্গ কোর্সের মেন্টর হিসেবে তাকে এই প্রথমবারের মতো দেখে আমি খুবই আনন্দিত।

আসিফুজ্জামান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাইট স্কিলসের নির্বাহী পরিচালক আনোয়ার সাদাত কবির, জনপ্রিয় রেডিও উপস্থাপক আর. জে সামুদ্রী, মিডিয়া ব্যক্তিত্ব আর. জে খানসহ আরও অনেকে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল নাহিয়ান জানান, ‘আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ে অভিজ্ঞতা অর্জন করে চূড়ান্ত সাফল্য আনতে পারব বলেই আমার বিশ্বাস। আর সাধারণ শিক্ষার্থীরা যদি ঘরে বসেই অত্যন্ত সহজে নিজের মাতৃভাষায় শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে পারে, তবে তাতেই আমার শ্রম-প্রচেষ্টার যাবতীয় সার্থকতা ও সাফল্য আসবে বলে মনে করি।

Tags: উপস্থাপনা
Previous Post

তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

Next Post

মে’তে আসছে যুবরাজের ‘আদিম’, প্রচারণায় মানুষে আস্থা

Next Post
আদিম সিনেমার পোস্টার ও নির্মাতা, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মে’তে আসছে যুবরাজের ‘আদিম’, প্রচারণায় মানুষে আস্থা

দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা: রোববার মেট্রোরেল চলবে বিকাল ৫টা পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT