চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন, পাহাড় কাটা বন্ধ, নদী নালা দখল রোধসহ পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করেছেন দেশের বিশিষ্টজন এবং গবেষকরা। এবিষয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তাঁরা।







