নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশসহ উন্নয়নশীল আটটি দেশে এক বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে নরওয়ে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আগামী পাঁচ বছর বিনা সুদে বিনিয়োগ করতে চায় ইউরোপের এই দেশটি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করে, এমন যেকোনো সংস্থা এই তহবিলের জন্য আবেদন করতে পারবে।







