চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের বিভিন্ন দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 10, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জনসমাগমে ঈদুল ফিতর উদযাপন, মসজিদে মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন প্রান্তে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বিদায় নিয়েছে মহিমান্বিত ও পবিত্র রমজান মাস।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর।

একই দিনে ঈদ উদযাপন করছে মালয়েশিয়া, কাতার, মিসর, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ উত্তর আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ভারত ও পাকিস্তানের কয়েকটি অঞ্চলের মুসলিম ধর্মাবলম্বীরা।

ঈদের উৎসব চলছে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকায়ও। তবে, আফ্রিকার দেশ মালি ও নাইজারে সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবারই তারা ঈদ পালিন করে।

অস্ট্রেলিয়া সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়ে একই দিনে তারাও ঈদ পালন করছে। ইউরোপ ও আমেরিকার অন্যান্য দেশগুলোসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক এবং ইরানে ঈদ বুধবার।

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তান মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মত বুধবার দেশটিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ভারতের ৩টি রাজ্য জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, সেসব অঞ্চলে বুধবারই ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। তবে, দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে বৃহস্পতিবার।

পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে শাওয়ালের চাঁদ দেখা গেলেও বাংলাদেশে দেখা যায়নি। ফলে, বাংলাদেশের মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন, সেজন্য আগামীকাল বৃহস্পতিবার ঈদ উদযাপন করা হবে দেশে।

 

 

Tags: উদযাপনপবিত্র ঈদুল ফিতরবিশ্ব
Previous Post

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

Next Post

আবেদন খারিজ, জেলেই বন্দী থাকতে হবে কেজরিওয়ালকে

Next Post
অভিযোগ খারিজ, কেজরিওয়াল জেলে থাকতে হবে বলে নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেদন খারিজ, জেলেই বন্দী থাকতে হবে কেজরিওয়ালকে

মুসল্লিরা ঈদ নামাজের জন্য একত্রিত হয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীর কিছু এলাকাসহ বিভিন্ন জেলায় ঈদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT