চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীর কিছু এলাকাসহ বিভিন্ন জেলায় ঈদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 10, এপ্রিল 2024
in - সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
মুসল্লিরা ঈদ নামাজের জন্য একত্রিত হয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর কিছু এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় আজ আগাম ঈদ উদযাপন করছেন অনুসারীরা।

আজ (১০ এপ্রিল) সোমবার সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর খিলগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ী ও বসুন্ধরাসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পটুয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, দিনাজপুর, বরিশাল, জামালপুর, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন অনুসারীরা।

রাজধানীর খিলগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ী ও বসুন্ধরাসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত হয়েছে। এতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। সকাল সাড়ে ৭টায় পান্থপথের একটি কনভেনশন সেন্টারে শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদ উদ্যাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও।

পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদ ও কলাপাড়া উপজেলার উত্তর নিশান বাড়িয়া শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতর উপলক্ষে অনুসারী পরিবার গুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

পটুয়াখালী জেলায় ঈদের জামাত

দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আগাম ঈদ-উল-ফিরত উদযাপন করছেন পাঁচটি উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ। সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ৫টি উপজেলায় প্রায় ১৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, সদরের নিউটাউন, ফুলতলা,কাচারীর পেছনে ইসলামবাগ এলাকায় অনুষ্ঠিত হয় আগাম ঈদের জামাত। এছাড়াও চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা,কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ৪০টি পরিবার ঈদ উদযাপন করছে। সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ৪০টি পরিবার ঈদ উদযাপন করছে

মুন্সীগঞ্জের নয় গ্রামের প্রায় ৫ হাজার মুসলমান ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ বুধবার সকাল আটটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জে ঈদ উদযাপন
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জে ঈদ উদযাপন

মুন্সিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার গ্রামের কিছু অধিবাসী আজ ঈদ পালন করছেন। গ্রামগুলোর জাহাগীর তরিকার লোকজন কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

জাহাগীর তরিকার নেতারা জানিয়েছেন, পৃথিবীর যে কোনো স্থানে নবচন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিত। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।

মৌলভীবাজারে সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমাম আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী জানান, কুরআন ও হাদিস অনুসারে পৃথিবীর যে কোন জায়গায় চাঁদ দেখা গেলে রোজা এবং ঈদ পালন করতে হয় সেই অনুসারে আমরা আজ ঈদের নামাজ আদায় করলাম।

চাঁদপুরের ৫ উপজেলার অর্ধশত গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সকাল ৯টায় চাঁদপুরের সাদ্রা দরবার শরীফে ঈদুল ফিতর উদযাপিত হবে জানিয়ে গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

চাঁদপুরের ৫ উপজেলার অর্ধশত গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে

১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা উদযাপন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের প্রায় ৫০টি গ্রামের মানুষ রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন।

বরিশালের আজ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্তবরিশালের ৬ টি উপজেলা বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলা সহ মহানগরী মিলিয়ে ১০ হাজার মানুষ প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদের নামাজ আদায় করেন।

বরিশাল নগরীর তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবংসদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করছেন। এসব গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সকাল সোয়া ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, দেড় যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

কিশোরগঞ্জে সকাল ৭টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া উত্তরপাড়া আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈদের জামাতে মাওলানা আব্দুল্লাহ মাসুম।

মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত, মসজিদে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের জামাতে মাওলানা আব্দুল্লাহ মাসুম জানান, দীর্ঘ ১ যুগের ধারাবাহিকতায় এবারও প্রায় শতাধিক পরিবারে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এ ঈদুল ফিতরের জামায়াতে অংশ নেয়। এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক ঈদের নামাজ আদায় করা হয়।

মাদারীপুরের ৫ উপজেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাত পড়ান চরকালিকাপুর ফরাজীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

জনপ্রিয় মুসল্লিরা ঈদ জামাতে অংশ নিচ্ছেন, ধর্মীয় আয়োজনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে জেলার সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করছেন। তারই ধারাবাহিকায় মাদারীপুরের প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

নোয়াখালীতে সকাল সাড়ে ৯টায় ২ উপজেলার ৮টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেন ৪ গ্রামের মুসল্লিরা। স্থানীয় বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

Tags: ঈদসৌদি আরব
Previous Post

আবেদন খারিজ, জেলেই বন্দী থাকতে হবে কেজরিওয়ালকে

Next Post

ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ

পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহন ও মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৯০ লাখ টোল আদায়ের নতুন রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT