চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ২৬টি নৃ-গোষ্ঠী‌র ‘হারমো‌নি ফে‌স্টিভ্যাল’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
11:22 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in জনপদ, সিলেট
A A
নৃত্য পরিবেশনা হারমনি ফেস্টিভ্যালে, বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো ‘ঐ‌তিহা‌সিক ‘হারমো‌নি ফে‌স্টিভ্যাল’, ভাঙ‌লো মিলনমেলা। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ২৬ টি নৃ-জা‌তি গোষ্ঠী‌ তাদের জীবন ও সংস্কৃ‌তির মেলবন্ধনে একম‌ঞ্চে হা‌জির ছিল গত তিন‌দিন।

আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উৎসব প্রাঙ্গ‌ণে শ্রীমঙ্গলের প্রবীণ সাংবা‌দিক সৈয়দ নেসার আহমদ বলেন, ঐ‌তিহা‌সিক এই মেলবন্ধন যেন তিন‌দিনের আনুষ্ঠা‌নিকতায় সীমাবদ্ধ না থেকে যায়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আয়োজকদের ২৬‌টি নৃ‌-গোষ্ঠী নিয়ে দীর্ঘমেয়াদী কিছু উ‌দ্যোগ‌ নিতে হবে। এমন মিলনমেলা বিরল! এ‌ থেকে আমাদের নতুন প‌রিকল্পনা করতে পারলে ক্ষুদ্র নৃ-জা‌তি গোষ্ঠীর কাজে আসবে, উৎস‌বের ধারাবাহিকতা সার্থক হবে।

গত ১০ জানুয়ারি শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব উ‌দ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। প্রতি‌দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে উৎস‌ব। এখানে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, বিভিন্ন উপকরণের মেলাও অনু‌ষ্ঠিত হয়েছে।

পর্যটন শিল্পকে বিকাশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগ‌ঞ্জে বসবাসরত ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐ‌তিহ্যবাহী সাংস্কৃতিক ও জীবনচর্যার বিষয়সমূহ উৎসবে উপস্থাপন করেছে।

প‌রিবেশনার ক্রমানুসারে, খা‌সিয়া, গারো, ম‌ণিপুরী, ত্রিপুরা, শবর, খা‌ড়িয়া, রি‌কিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভু‌মিজ, বুনারা‌জি, লোহার, গঞ্জু, কড়া জন‌গোষ্ঠী অংশ নিয়েছে। এ অঞ্চ‌লের সবর জনগোষ্ঠী পত্র সওরা নৃত্য ও চড়ইয়া নৃত্য, খা‌ড়িয়াদের খা‌ড়ি নৃত্য, রি‌কিয়াসনদের লা‌ঠিনৃত্য, বাড়াইকদের ঝুমুর নৃত্য, কন্দদের কুই নৃত্য, রাজবল্ববদের উ‌ড়িয়া নৃত্য, ভূঁইয়াদের ভূঁইয়া গীত, সাঁওতালদের লাগড়ে নৃত্য, ওরাও‌দের ওরাও নৃত্য, গড়াইতদের গড়াইত নৃত্য, মুন্ডদের মুন্ডা‌রি নৃত্য, কুর্মীদের কুরমা‌লি নৃত্য, ভূ‌মিজদের ভূ‌মিজ নৃত্য, বুনারা‌জিদের উ‌ড়িয়া ভজন, লোহারদের ভুজপু‌রি রামায়ন কীর্তন, গঞ্জুদের গঞ্জু নৃত্য, কড়াদের কড়া নৃত্য, খা‌সিয়দের ঐ‌তিহ্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা প‌রিধানের মাধ্যমে নাচ-গান, তীর-ধনুক প্রতি‌যো‌গিতা, সীয়াট বাটু (গুল‌তি দি‌য়ে খেলা), কিউ থে‌নেং ( তৈলাক্ত বাঁশে উঠার প্রতি‌যো‌গিতা), ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত্য, বেসু নৃত্য, জুম নৃত্য, গ্যারি পুজা, নক থা‌পেং মা পুজা, কাদং (রনপা), গারো জন‌গোষ্ঠীর জুম নৃত্য, আমোয়দেব (পুজা), গ্রীক্কা নাচ (মল্লযুদ্ধ ), চাওয়ারী সিক্কা (জামাই-‌বৌ নির্বাচন), চা‌ম্বিল নাচ (বানর নৃত্য), মা‌ন্দি নাচ, রে রে গান, সেরেন‌জিং (‌প্রেমকা‌হিনীর গান), ম‌ণিপুরী জনগোষ্ঠীর রাসলীলা নৃত্য, পুং চলোম নৃত্য (‌ঢোল নৃত্য), রাধাকৃ‌ষ্ণ নৃত্য, এবং সিলেটের ঐ‌তিহ্যবাহী ধামাইল নৃত্য একে একে প্রদ‌র্শন করা হ‌য়।

এছাড়াও, খা‌সিয়া‌ জন‌গোষ্ঠীর পান নিয়ে লাইভ প‌রিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, ম‌নিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসে‌সিং, হোমস্টে, কুমারদের লাইভ মা‌টির জি‌নিসপত্র প্রস্তুত করা সরাস‌রি দেখেছেন উৎসবে আগত দর্শনার্থীরা।

উৎসবের শেষ‌দিন চা-জনগোষ্ঠীর মুন্ডা অধিবাসীর মুন্ডারী নৃত্য, এরপর দুপুরে বুনার্জীদের উড়িয়া ভজন, গড়াইত নৃত্য, রাজবল্ববদের উড়িয়া নৃত্য, শবরদের পত্র সওরা নৃত্য, ঝুমুর নৃত্য, কুই নৃত্য, লাগরে নৃত্য, ওড়াও নৃত্য, জুম নৃত্য, গারোদের সেরেনজিং নৃত্য, বৈশ্য নৃত্য, খাসি দলীয় নৃত্য, ধামাইল নৃত্য, গারোদের মান্দি নৃত্য এবং সবশেষে মনিপুরীদের রাধাকৃষ্ণ নৃত্য দিয়ে উৎসব শেষ হয়।

Tags: শ্রীমঙ্গলহারমোনি ফেস্টিভ্যাল
Previous Post

বাংলাদেশ সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছেন বিজেপি নেতারা

Next Post

‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা আমার হাতে নাই’

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে, দর্শকদের সামনে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা আমার হাতে নাই’

হাসপাতালে ভর্তি শিক্ষার্থী ও তার বন্ধুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি অনশনে বসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT