চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা আমার হাতে নাই’

বললেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে, দর্শকদের সামনে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরটা হয়তো ভালো কাটেনি লিটন দাসের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই তার নাম। আর সন্ধ্যাটা রাঙালেন, যেন নির্বাচকদের ব্যাট হাতে কঠিন জবাব দিয়েছেন টাইগার তারকা ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের হয়ে একাধিক রেকর্ড, সেঞ্চুরি করেছেন। তবে আইসিসির ইভেন্টে দলে জায়গা না পাওয়াটা ক্রিকেটার জন্য আক্ষেপজনক অনেকটা। তবে লিটন জানালেন, দলে থাকা বা না থাকা কিছুই তার হাতে নেই।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকাকে বড় জয় এনে দিয়ে সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে অবধারিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তার বাদ পড়ার প্রসঙ্গটি এসেছে। লিটন উত্তরে বলেছেন, এসব কিছু নির্বাচকদের হাতে আছে।

বলেছেন, ‘ভাবনা একই আছে (ম্যাচের আগে ও পরে)। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স। ’

‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। ’

ওয়ানডেতে লিটনের সবশেষ হাফ সেঞ্চুরি ছিল ২০২৩ সালের বিশ্বকাপে। এরপর ১৫ মাস ও ১৩ ইনিংসে তার ব্যাটে পঞ্চাশোর্ধ্ব ইনিংস নেই। শেষ সাত ম্যাচে তিনবার আউট হয়েছেন শূন্যতে, কোনোটিতেই ছাড়িয়ে যেতে পারেননি দুই অঙ্ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লিটনের বাদ পড়ার কারণ ছিল ফর্মহীনতা। স্কোয়াডে যে থাকছেন না, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন লিটন। বলেছেন, ‘ক্লিয়ার মেসেজ দেয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন যে, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই। ’

বিপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশের বেশি রান করেছেন লিটন। ছন্দে ফেরায় লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতেন কিনা এমন প্রশ্নও এসেছে। জবাবে লিটন বলেছেন,‘দেখেন, এটা এখন খুবই কঠিন বলা। আমি ওনাকে উত্তর দিয়েছি, কল সম্পূর্ণ নির্বাচকদের। ওনারা মনে করেছেন, এই মুহূর্তে আমি দলে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করেন যে, আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়। ’

রাজশাহীর বিপক্ষে নামার আগে কোনো জেদ কাজ করেছিল কি না, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘না, প্রমাণ করার আসলে কিছু নাই। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সবসময় ব্যাক অব মাইন্ডে থাকে, নিজের ক্রিকেটকে কীভাবে উন্নতি করা যায়। ’

‘আমার মনে হয় শেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি, বলব না যে, পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। তবে চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।’-যোগ করেন লিটন।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফিঢাকাবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টস
Previous Post

শেষ হলো ২৬টি নৃ-গোষ্ঠী‌র ‘হারমো‌নি ফে‌স্টিভ্যাল’

Next Post

হাসপাতালে ভর্তি অনশনে বসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী

Next Post
হাসপাতালে ভর্তি শিক্ষার্থী ও তার বন্ধুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি অনশনে বসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী

বার্সেলোনা ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে উড়িয়ে সুপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT