চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করবে সরকার

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:15 অপরাহ্ন 06, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
প্রবাসীদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।

শুক্রবার (৫ জুলাই) মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে পবিত্র হজ পালন করতে আসা বাংলাদেশি হাজিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুগ্ম সচিব আরও বলেন, রাজউকসহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনেও এই ধরনের প্রকল্প (প্রবাসী পল্লী) হাতে নেয়া হবে। বিশেষ করে দেশে বৈধ উপায়ে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।

মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার।

প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, শাহ মোঃ রিটন, শেখ রুবেল আহমেদ, মদিনা যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ শিকদার, সায়েদ আহমেদ, মদিনা বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক মাহমুদ মিলন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার প্রবাসী বাংলাদেশীদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন আহ্বান জানান। পরে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় সৈয়দা ফারহানা কাউ নাই ও সাইদুর রহমান তুষারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tags: ৬৪ জেলাপ্রবাসী
Previous Post

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে চেইন অব কমান্ড মেনে চলতে রাষ্ট্রপতির আহ্বান

Next Post

আসামের ভয়াবহ বন্যায় বেড়েই চলছে মৃতের সংখ্যা

Next Post
আসামের বন্যায় ডুবে গেছে গ্রাম ও বাড়ি, পানি প্রবাহিত হচ্ছে ব্যাপকভাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামের ভয়াবহ বন্যায় বেড়েই চলছে মৃতের সংখ্যা

বিনা বিদ্যুতে ইউক্রেনের ডাক্তাররা অস্ত্রোপচার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ ছাড়াই অস্ত্রোপচার করছেন ইউক্রেনের ডাক্তাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT