চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে সরকার, অভিযোগ বিরোধীদলীয় নেতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 26, জুন 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
বিরোধীদলীয় নেতার মৌলিক সংস্কারের দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সরকার মৌলিক সংস্কারের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন না রাখায় অতীতে যে স্বৈরতান্ত্রিক শাসনের পথ তৈরি হয়েছিল, বর্তমান সরকারও সেই কাঠামো বহাল রাখছে।

শুক্রবার ২৬ জুন সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন ভোট কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠায় আগ্রহী নয়। ফলে যেসব প্রতিষ্ঠান দুর্বল থাকার কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল, সেগুলোর কোনো মৌলিক পরিবর্তন হয়নি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, দেশের শাসনব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে মত দিয়েছে, সরকার তা যথাযথ গুরুত্ব দেয়নি। তার ভাষায়, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটির মূল্যায়ন করা হলেও অন্যটির রায় কার্যত উপেক্ষা করা হয়েছে।

জামায়াত আমিরের দাবি, প্রায় ৭০ শতাংশ ভোটার যে সংস্কারের পক্ষে মত দিয়েছেন, সরকার সেই রায়কে অগ্রাহ্য করেছে। তিনি বলেন, “আমরা যেখানে ছিলাম, সেখানেই রয়ে গেলাম। কোনো মৌলিক পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিরোধী দল উভয়ই নির্বাচনের আগে গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে জনগণের সেই রায় কার্যকর করা হয়নি। এ বিষয়ে বিরোধী দল সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছে এবং ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকেও ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই দাবি কোনো রাজনৈতিক দল বা জোটের নয়, বরং জনগণের দাবি। জনগণ যে রায় দিয়েছে, সেটির বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

সমাজের নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উচ্চশিক্ষিত বলে পরিচিত অনেকেই জনগণের আমানতের খেয়ানত করছেন এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষের সম্পদ ও সম্মান ক্ষুণ্ন করছেন। প্রকৃত শিক্ষা থাকলে তারা এমন অন্যায় করতেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করে রাষ্ট্র পরিচালনাকারীদের আচরণের ওপর। শাসনব্যবস্থার দুর্বলতার কারণেই দেশে সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস উল্লেখ করে জামায়াত আমির বলেন, ১৯৪৭ ও ১৯৭১—দুই দফায় স্বাধীনতা অর্জনের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তার মতে, সাধারণ মানুষের কারণে নয়; বরং রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণেই দেশে এখনও শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। একই সঙ্গে তিনি যুবকদের কর্মসংস্থান সংকট এবং নারী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা অধিবেশনে উপস্থিত ছিলেন।

Tags: আমির ডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামীবিরোধীদলীয় নেতামৌলিক সংস্কার
Previous Post

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

Next Post
ডেনমার্কে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

সুপারগার্লের চরিত্রে এক মহিলার শক্তিশালী পোজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এলো নতুন ‘সুপারগার্ল’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT