চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এলো নতুন ‘সুপারগার্ল’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 26, জুন 2026
in বিনোদন
A A
সুপারগার্লের চরিত্রে এক মহিলার শক্তিশালী পোজ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২ বছর আগে প্রথম বড় পর্দায় এসেছিল অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা চরিত্রটি। অর্থাৎ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আশার আলো জেগে উঠেছে আবার। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’।

২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকদের জন্য এলো সুসংবাদ। কেননা আন্তর্জাতিক মুক্তির দিনেই ‘সুপারগার্ল’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় তাকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কেটেছেন সুপারগার্ল। এবার সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী টারগারিয়েন চরিত্রে অভিনয় করে যিনি আগেই নজর কেড়েছেন। তবে এবার জেমস গান পরিচালনার দায়িত্বে নেই। ক্যামেরার পেছনে আছেন ক্রেইগ গিলেস্পি, যিনি এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন। মিলি অ্যালককের আগে অনেকের কাছেই সুপারগার্ল মানে ছিলেন টিভি সিরিজের অভিনেত্রী মেলিসা বেনয়েস্ট। তবে পুরোনো ভক্তদের মনে থাকার কথা, আশির দশকের শুরুতে যখন সুপারম্যান ফ্র্যাঞ্চাইজি পড়তির দিকে, তখন এই সুপারগার্লকে দিয়েই নতুন হাওয়া লাগানোর চেষ্টা করা হয়েছিল।

নতুন সুপারগার্ল চরিত্রের তিনজন নারী হিরোইন, ব্যাকগ্রাউন্ডে রঙিন দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ এ সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন কারা জোর-এল (সুপারগার্ল)। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিলো না। তিনি ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছেন এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছেন। ফলে তার চরিত্র অনেক বেশি কঠোর, ক্ষতবিক্ষত ও বাস্তববাদী। গল্পে কারা তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশে ভ্রমণ করতে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচিত হন। রুথির পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপর সুপারগার্ল ও রুথি প্রতিশোধ এবং ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে বের হয়। ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহের একটি কারণ হলো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। এই মহাকাশ-ভাড়াটে শিকারি চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া। পরিচালক জানিয়েছেন, কমিকসের প্রতি বিশ্বস্ত থেকে চরিত্রটিকে নির্মাণ করা হয়েছে।

ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে প্রচলিত সুপারগার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার এবং আবেগঘন বলে মনে করছেন। সমালোচকদের প্রাথমিক প্রতিক্রিয়াও ইতিবাচক; কেউ কেউ এর ভিজ্যুয়াল স্টাইলকে ম্যাড ম্যাক্স্র: ফিউরি রোড এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার সঙ্গে তুলনা করেছেন। এই সিনেমা শুধু সুপারগার্লের একক যাত্রা নয়, বরং ডিসি স্টুডিওস-এর নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনার অংশ এটি।

Tags: বাংলাদেশলিড বিনোদনসুপারগার্লসুপারম্যানস্টার সিনেপ্লেক্সহলিউড
Previous Post

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

Next Post

তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে চায় চীন: মাহদী আমিন

Next Post
বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, এক বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে চায় চীন: মাহদী আমিন

বেইজিংয়ে তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী: শোডাউন না করার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT