চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক ব্যাংক থেকে ৭৮ হাজার কোটি টাকা ধার নিয়েছে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 10, মার্চ 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছর (২০২৪-২৫) অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ধার নেওয়ার পরিমান বেড়েছে। পহেলা জুলাই থেকে ২০ ফেব্রুয়ারির এক হিসেবে দেখা গেছে: এই সময়ের মধ্যে বাণিজ্যিক ব্যাংক গুলো থেকে ৭৮ হাজার ৮৩২ কোটি টাকা ধার নিয়েছে সরকার। গতবছর একই সময় এই ধারের পরিমাণ ছিলো ৪৫ হাজার ২৩১ কোটি টাকা। সে হিসেবে গতবছরের তুলনায় চলতি বছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারের ধার নেওয়ার পরিমাণ বেড়েছে ৩৩ হাজার ৬০১ কোটি টাকা। 

সরকার এই টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে ধার নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে: বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের বকেয়া ঋণ ৩ দশমিক ৯৭ লাখ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের মাধ্যমে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারের ৬২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সরকারের বকেয়া ধারের পরিমাণ প্রায় ৪০ শতাংশ কমেছে। এ ধারের পরিমাণ ২০২৪ সালের জুনের ১ দশমিক ৫৬ লাখ কোটি টাকা থেকে কমে ৯৪ হাজার ৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সম্প্রতি সরকারের নেওয়া সংকোচনমূলক মুদ্রানীতির ফলে বাণিজ্যিক ব্যাংক গুলো থেকে ধার করে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করা হচ্ছে। অর্থনীতিতে থাকা অস্বাভাবিক সম্প্রসারণকে সংশোধনের অংশ হিসেবে এটি করা হচ্ছে।

অর্থনীতিবীদরা বলছেন: সরকারের এ প্রবণতা রিজার্ভ মানির প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে। যার ফলে মূল্যস্ফীতি কমছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন: দুর্বল ব্যাংক গুলো থেকে তুলে নেওয়া অর্থ আবারও ব্যাংকিং খাতে ফিরতে শুরু করেছে। বিশেষ করে সবল ব্যাংক গুলোকে। ফলে ব্যাংকিং খাতে তারল্য প্রবাহ বেড়েছে। এর ফলে সরকার যখনই কোন ট্রেজারি বিল ও বন্ড তুলছে- অনেক গুলো ব্যাংক এক সঙ্গে বিট করছে। যার ফলে ১২ শতাংশ পার হয়ে যাওয়া সুদের হার কমে আসতে শুরু করেছে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী: পুরো অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ৯৯ হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং ১৮ হাজার কোটি টাকা ব্যাংকিং-বহির্ভূত খাত থেকে নেওয়া হবে। সেই হিসাবে এখন পর্যন্ত প্রায় আট মাসে ব্যাংকিং খাত থেকে লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ ধার নিয়েছে সরকার।

২০ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের নিট ধার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯১ লাখ কোটি টাকা, যা ২০২৪ সালের জুনের শেষে ছিল ৪ দশমিকক ৭৪ লাখ কোটি টাকা।

Tags: ট্রেজারি বিলবন্ডবাণিজ্যিক ব্যাংকবাংলাদেশ ব্যাংক
Previous Post

৩৪ রাজনৈতিক দলকে ১৬৬টি সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন

Next Post

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

Next Post
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদত্যাগের ঘোষণা দেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চ্যানেল আই অনলাইন আইফায় লাপাতা লেডিসের বিজয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফায় 'লাপাতা লেডিস' এর জয়জয়কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT