চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 10, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদত্যাগের ঘোষণা দেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

আজ সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে অধ্যাপক আমিনুল তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে আমিনুল ইসলামকে শিক্ষার উপদেষ্টা করা হচ্ছে এমন গুঞ্জন ছিলো। যা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন। কিন্তু পরে সেই পোস্ট তিনি সরিয়ে ফেলেন। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। গত ৬ (বুধবার) তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন গত মঙ্গলবার এমন খবর চাউর হয়। তিনি নিজে ফেসবুকে শপথে আমন্ত্রণ পাওয়ার কথা জানানোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে তার দফতর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এম আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই স্ট্যাটাস ডিলিট করে দেন আমিনুল ইসলাম।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন।

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

বাণিজ্যিক ব্যাংক থেকে ৭৮ হাজার কোটি টাকা ধার নিয়েছে সরকার

Next Post

আইফায় ‘লাপাতা লেডিস’ এর জয়জয়কার

Next Post
চ্যানেল আই অনলাইন আইফায় লাপাতা লেডিসের বিজয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফায় 'লাপাতা লেডিস' এর জয়জয়কার

প্রেস সচিব সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শতভাগ বই দেশে ছাপা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে বিতরণ: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT