চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 30, মার্চ 2026
in তথ্যপ্রযুক্তি
A A

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে উইকিমিডিক্স নামের একটি হেলথ টেক অ্যাপ চালু হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে যাবহারকারীরা বাংলাভাষায় স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এতে উপসর্গ বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য রোগ সম্পর্কে ধারণা, সাধারণ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।

আজ সোমবার বিএমএ সভাককক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অ্যাপের উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আসিফুর হাসান, অ্যাপটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আনিকা সাবরিনা আহমেদ। অ্যাপের প্রযুক্তিগত ব্যবহার তুলে ধরেন, প্রকৌশলী রুদ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাম্মী আখতার।

আয়োজকরা জানান, অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী নিকটবর্তী হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে বের করার সুবিধা। পাশাপাশি নিবন্ধিত ব্যবহারকারীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থান থেকে বাবহার করা যাবে। এ ছাড়া ‘আস্ক ইউর ডক্টর’ নামে একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক স্বাস্থ্য-পরামর্শ পাওয়া যাবে। এছাড়া মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে সম্ভাব্য দ্বিতীয় মতামত দেয়ার সুবিধাও এতে যুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা সাবরিনা আহমেদ

উদ্যোক্তারা বলছেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত ডায়াগনস্টিক সুবিধার ঘাটতি রয়েছে, সেখানে এ উদ্যোগ সহায়ক হতে পারে।

বিপুল জনগোষ্টির এই দেশে এখনো জনসংখ্যার একটি বড় অংশ ওষুধের দোকানী, হাতুড়ে চিকিৎসক, কবিরাজ এসবের মাধ্যমে চিকিৎসা নিতে বাধ্য হয়। ফলে এই জনগোষ্ঠির জীবনে অসুস্থতা স্থায়ীভাবে আসন গেড়ে নেয়। অন্যদিকে বাংলাদেশে চিকিৎসা সেবার পরিধিও অপ্রতুল। নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী এবং মানসম্পন্ন স্বাস্থ্য ব্যবস্থা। বাংলাদেশে চিকিৎসকদের রোগী দেখার সময় অনেক কম।

কয়েকটি গবেষণায় দেখা গেছে, চিকিৎসকরা গড়ে ৪৮ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ থেকে ২ মিনিট সময় দিয়ে থাকেন। সঠিক চিকিৎসার জন্য একজন রোগীর পেছনে অন্তত ১০ থেকে ১৫ মিনিট সময় দেয়া প্রয়োজন। মানসম্মত সেবার জন্য বিশেষজ্ঞরা দিনে ২০ থেকে ৩০ জন রোগী দেখার পরামর্শ দেন। যদিও দেশের অনেক সরকারি হাসপাতালে একজন চিকিৎসক প্রতিদিন ১০০ থেকে ২০০ বা তারও বেশি রোগী দেখে থাকেন। এতে চিকিৎসকের কাছ থেকে রোগী সঠিক চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হন। তাই সামগ্রীক দিক বিবেচনায় উইকিমিডিক্স অ্যাপটি হতে পারে দেশের চিকিৎসা সমস্যার বাস্তবসম্মত সমাধান।

Previous Post

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

Next Post

এবারও ‘মঙ্গল’ বাদ, নববর্ষে থাকছে ‘আনন্দ শোভাযাত্রা’

Next Post

এবারও ‘মঙ্গল’ বাদ, নববর্ষে থাকছে ‘আনন্দ শোভাযাত্রা’

চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT