চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 30, মার্চ 2026
in শিক্ষা
A A

স্কুলে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এখন অনলাইনে ছড়িয়ে পড়া দ্রুত পরিবর্তনশীল এবং সহজে শনাক্ত করতে না পারার ঝুঁকির কারণে প্রভাবিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সহপাঠীদের মাধ্যমে হওয়া ক্ষতি, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হওয়া হয়রানি।

এই পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফের সহায়তায় ব্রিটিশ কাউন্সিল একটি নতুন বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’ চালু করেছে। এর লক্ষ্য হলো স্কুলগুলোতে ঝুঁকি দ্রুত শনাক্ত করা, পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং প্রতিটি ক্ষেত্রে সুরক্ষার একটি অভিন্ন চর্চা গড়ে তোলা।

এই সংকটের গভীরতা বর্তমানে বেশ স্পষ্ট। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ১৫ কোটি শিক্ষার্থী স্কুল বা তার আশেপাশে সহপাঠীদের কাছে কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন।

ইউনিসেফ ও আইটিইউ-এর তথ্যমতে, বিশ্বের প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। ফলে অনলাইনে শোষণ ও প্রতারণার ঝুঁকি আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি সাতজন কিশোর-কিশোরীর মধ্যে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে, যা প্রায়ই স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আন্তঃসম্পর্কিত।

তবে মূল সমস্যাটি কেবল সচেতনতার নয়, বরং নীতিমালার সঠিক প্রয়োগের। অনেক স্কুলেই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য লিখিত নীতিমালা থাকে, কিন্তু দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রায়ই ভিন্নতা দেখা যায়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘সুরক্ষা কেবল কারও ব্যক্তিগত অনুমান বা বিশেষ অভিজ্ঞতার ওপর নির্ভর করতে পারে না। এটি মূলত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। এক্ষেত্রে নির্দিষ্ট ভূমিকা, তথ্যের সঠিক নথিবদ্ধকরণ এবং স্বচ্ছ ধাপগুলো বজায় রাখা জরুরি। এতে সমস্যাগুলো শুরুতেই ধরা পড়বে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। এই টুলকিটটি মূলত স্কুলের সুরক্ষা নীতিকে প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করতে সাহায্য করবে।’

ইউনিসেফ স্পেনের চাইল্ড প্রোটেকশন অফিসার আলমোদেনা ওলাগুইবেল বলেন, ‘সেফগার্ডিং টুলকিটটি ব্রিটিশ কাউন্সিল ও ইউনিসেফের এক অভিন্ন উপলব্ধিকে প্রতিফলিত করে—কার্যকর সুরক্ষা তাৎক্ষণিক সিদ্ধান্তে নয়, বরং সুসংগঠিত ও শক্তিশালী ব্যবস্থার ওপর নির্ভরশীল। বর্তমান সময়ে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকিগুলো যত জটিল এবং কম দৃশ্যমান হয়ে উঠছে, ততই প্রস্তুতি, স্পষ্টতা এবং স্কুল সংশ্লিষ্ট সবার মধ্যে সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত অপরিহার্য হয়ে উঠছে।’

স্কুলের প্রাত্যহিক ব্যবহারের জন্য তৈরি টুলকিটটি ব্যক্তিগত বিচার-বুদ্ধির ওপর নির্ভরতা কমিয়ে একটি সামগ্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে। এটি সংশ্লিষ্টদের দায়িত্বগুলো আরও পরিষ্কার করবে, তথ্যের সঠিক সংরক্ষণ ব্যবস্থা জোরদার করবে এবং যৌথভাবে নির্ধারিত মানদণ্ড ও প্রয়োজনীয় ক্ষেত্রে পরবর্তী ধাপে যাওয়ার পথনির্দেশনা তুলে ধরবে। এ ছাড়া শিশুদের সুরক্ষা এবং প্রাপ্তবয়স্কদের আচরণের বিষয়গুলোকে এখানে আলাদাভাবে দেখার সুযোগ রাখা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

নিরাপত্তার ঝুঁকিগুলো যেহেতু এখন বাস্তব জগতের পাশাপাশি অনলাইন জগতেও দ্রুত ছড়িয়ে পড়ছে, এই টুলকিটটি স্কুলগুলোকে আরও নিয়মিতভাবে বিভিন্ন ঝুঁকি যেমন- অনলাইন গ্রুমিং, হয়রানি, জালিয়াতি এবং এআই-এর মাধ্যমে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিওর মতো বিষয়গুলো মোকাবিলায় সহায়তা করবে। কোনো অপ্রীতিকর ঘটনা বড় আকার ধারণ করার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এটি দিকনির্দেশনা দেবে।

বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের সহযোগী ২ হাজার ৫০০টিরও বেশি স্কুলে এই টুলকিটটি চালু করা হবে। এর মাধ্যমে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সরাসরি সুরক্ষার আওতায় আসবে। স্থানীয় আইন ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি একটি বৈশ্বিক মানদণ্ড বজায় রাখতে স্কুলগুলোকে সহায়তা করবে।

Tags: ইউনিসেফব্রিটিশ কাউন্সিলসুরক্ষা
Previous Post

আরেক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

Next Post

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ

Next Post

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ

এবারও ‘মঙ্গল’ বাদ, নববর্ষে থাকছে ‘আনন্দ শোভাযাত্রা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT