চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের তীব্রতায় কাঁপছে দেশ, কবে কাটবে কুয়াশা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
নদীতে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা মানুষজনের ছবি, শীতের কুয়াশার মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে চলমান শীত ও কুয়াশার পরিস্থিতি আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল থেকেই দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সূর্যের দেখা তুলনামূলক আগে মিলতে পারে।

আজ (২৬ ডিসেম্বর) শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা ববি চ্যানেল আইকে জানান, বর্তমান কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুই-এক দিন থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে বর্তমানে দেশে শীতের প্রকোপ বাড়ছে। এই উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় শীত আরও তীব্র হতে পারে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে অনেক এলাকায় ঠান্ডার অনুভূতিও বাড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এই কয়েক দিন সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।

Tags: কুয়াশাশীত
Previous Post

বক্সিংডেতে রেকর্ড, অজি-ইংলিশদের ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার লিড

Next Post

বিএনপির স্বেচ্ছাশ্রমে বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিটের বর্জ্য অপসারণ

Next Post
BNP activists clean up waste on Airport Road in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্বেচ্ছাশ্রমে বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিটের বর্জ্য অপসারণ

ঘন কুয়াশায় ঢাকা কলকাতা মুখী বিমান, দৃশ্যমানতা কম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় ৫ ফ্লাইট কলকাতা মুখী, একাধিক ফ্লাইটে বিলম্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT