চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিংডেতে রেকর্ড, অজি-ইংলিশদের ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ইংলিশ ব্যাটসম্যানরা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিংডে টেস্টে দর্শক সমাগমের রেকর্ড হয়েছে বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বক্সিংডে টেস্ট দেখতে ৯৩,৪৪৩ জন দর্শক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মাঠে এসেছে যা এমসিজিতে সর্বোচ্চ দর্শকের রেকর্ড। ২০১৫ সালে এমসিজিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখতে রেকর্ড ৯৩,০১৩ দর্শক মাঠে এসেছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল বক্সিংডে টেস্ট।

ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ইংলিশ পেসার জশ টাং। এটি তার ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট শিকার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯৮ সালের পর প্রথম ইংলিশ পেসার হিসেবে ৫ উইকেটের দেখা পেলেন টাং। ২৭ বছর আগে এমন কীর্তি গড়েছিলেন ডিন হেডলি।

বক্সিংডে টেস্টে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সকালে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করেন গাস অ্যাটকিনসন। এরপর দায়িত্ব নেন টাং, স্বাগতিকরা অলআউট হয় মাত্র ১৫২ রানে। ব্যাটিংয়ে নেমে অজিদের মতই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মাইকেল নেসেরের তোপে ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অল্প রানের পরও অস্ট্রেলিয়া লিড পায় ৪২ রানে।

চতুর্থ টেস্টে এমসিজিতে ৪৬ ওভার ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া, করেছে ৪৫.২ ওভার। ইংল্যান্ড সেটাও করতে পারেনি। দলটি অলআউট হয়েছে মাত্র ২৯.৫ ওভারে। পুরো দিনের দুই ইনিংসে দুদল মিলে ৯০ ওভারের মধ্যে ৭৫.১ ওভার ব্যাট করেছে। দিনে তৃতীয় ইনিংসে ব্যাটে নামবে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাট করা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান এসেছে ডানহাতি পেসার মাইকেল নেসের থেকে। তিনি সর্বোচ্চ ৩৫ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন উসমান খাজা। এছাড়া অ্যালেক্স কেয়ারি ২০ ও ক্যামেরন গ্রিন ১৭ রান করলে অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান।

জশ টাং ১১.২ ওভার বল করে ২টি মেডেন ওভারে ৪৫ রানে ৫ উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও বেন স্টোকস।

অজিদের অল্প রানে গুড়িয়ে দেয়ার পর ইংলিশরাও বিপর্যয়ে পড়ে। প্রাথমিক সামাল দেন হ্যারি ব্রুক, তার থেকে আসে ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অ্যাটকিনসন। বেন স্টোকসের ১৬ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকি ৮ ব্যাটার আসা-যাওয়ার মাঝে ছিলেন। নেসের নেন ৪ উইকেট। স্কট বোল্যান্ড নেন ৩ উইকেট। এছাড়া মিচেল স্টার্কের ২ উইকেটের পর গ্রিন নেন একটি।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডখাজাটাংনেসেরবক্সিংডেবোল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

Next Post

শীতের তীব্রতায় কাঁপছে দেশ, কবে কাটবে কুয়াশা?

Next Post
নদীতে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা মানুষজনের ছবি, শীতের কুয়াশার মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের তীব্রতায় কাঁপছে দেশ, কবে কাটবে কুয়াশা?

BNP activists clean up waste on Airport Road in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্বেচ্ছাশ্রমে বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিটের বর্জ্য অপসারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT