চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোয়াবের নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 01, জুন 2024
in বাংলাদেশ
A A
টোয়াবের নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম জয়ী, বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবসার গুরুত্বপূর্ণ ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে কনশাস রিলায়েন্স ফোরাম।

রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শনিবার (১জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টোয়াবের ৪৩৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।

কনশাস রিলায়েন্স ফোরামের প্যানেল প্রধান মোহাম্মদ রাফিউজ্জামানের নেতৃত্বে ১৯জন প্রার্থী এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী প্লেজার হলিডেস এর স্বত্বাধিকারী মোহাম্মদ মুহিউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে মোহাম্মদ শাহেদ উল্লাহ ২৯৫ ভোট পেয়ে প্রথম হন।

নির্বাচিত অন্যরা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জিয়াউর রহমান জাকির, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইউনুস, আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ তাসলিম আমিন, মোহাম্মদ মনসুর আলম পারভেজ, মোহাম্মদ নুরুজ্জামান সুমন, এস এম বিল্লাল হোসেন সুমন, সাব্বির আহমেদ, মোহাম্মদ রাফেউজ্জামান, জহিরুল কবির চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, দিদারুল আবছার, জহির আহমেদ হেলাল ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

টোয়াব থেকে জানানো হয়েছে বিভিন্ন পদের জন্য নির্বাচিত পরিচালকদের মধ্যে রোববার নির্বাচন হবে। এতে ঠিক হবে সভাপতিসহ অন্যান্য পদে কোন কোন পরিচালক দায়িত্ব পালন করবেন।

টোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন। এর আগে ভুয়া ভোটারের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তৌফিক রহমানের নেতৃত্বে প্রজন্ম পরিষদের প্যানেল।

Tags: দ্বি-বার্ষিক নির্বাচন
Previous Post

কাবাডির জন্য সরকারি চাকরি ছেড়েছিলেন জিয়া

Next Post

কাস্টমসের অসাধু কর্মীদের আইনের আওতায় আনতে বিজিএমইএ’র দাবি

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে গেছেন কি না জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

কাস্টমসের অসাধু কর্মীদের আইনের আওতায় আনতে বিজিএমইএ’র দাবি

স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিপি বেনজীর দেশের বাইরে গেছেন কি না জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT