অর্থনীতির চরম দুঃসময়ে টিকে থাকাই যেখানে কষ্টের, সেখানে কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ এনে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শিল্পের সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি।








