চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে অনুমোদনহীন বাসের বিরুদ্ধে শুরু হচ্ছে যৌথ অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in - সেমি লিড, ঢাকা, বাংলাদেশ
A A
ঢাকায় বাস চলাচল, যানজটের কারণে যানবাহন বন্ধ হয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকির সবুজ

রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে রাজধানীতে ২০ ডিসেম্বর শুরু হচ্ছে যৌথ অভিযান। ঢাকায় অনুমোদনহীন কোন বাস চলবে না, অনুমোদনহীন বাস চললে তা জব্দ করা হবে অভিযানে। এছাড়া ২৬ ডিসেম্বর থেকে ৫০টি বাস নিয়ে ঘাটারচর-মতিঝিল-সাইনবোর্ড-কাঁচপুর পর্যন্ত রুটে চলবে ঢাকা নগর পরিবহন বাস সার্ভিস।

নগর ভবন মিলনায়তনে দুই সিটির মেয়র এর সঙ্গে পরিবহন মালিকদের সমন্বয় সভায় একথা জানানো হয়।

সভায় জানানো হয়, আগামীকাল (২০ ডিসেম্বর) থেকে পুরো ঢাকা শহরে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। এবার বাস মালিক বা শ্রমিকরা কোন ধরনের চাপ প্রয়োগ করবে না বলে আশা করেন দুই মেয়র।

বাস মালিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। শুরুতে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু রাজধানীতে গণপরিহনে শৃঙ্খলা ফেরাতে এর বিকল্প নেই বলে মনে করেন মেয়রদ্বয়।

অনুমোদনহীন বাস আর কোনদিন ঢাকার রাস্তায় চলবে না বলে জানিয়ে দেন দুই সিটি মেয়র।

নতুন শুরু হতে যাওয়া ঢাকা নগর পরিবহন বাস সার্ভিসে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা করে নির্ধারণ করা হয়েছে। ই-টিকেটিং সিস্টেমে কাটতে হবে টিকেট। নির্দিষ্ট স্থান ছাড়া এই বাস থামবে না। চালক ও হেল্পারদের জন্য থাকবে নির্দিষ্ট পোশাক। পর্যায়ক্রমে রাজধানীর সব রুটে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয় সভায়।

আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া সব বাস জব্দ করে মাতুয়াইলে ডাম্পিং করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র।

Tags: ঢাকা সিটি কর্পোরেশননগর পরিবহন বাস সার্ভিসসড়কে শৃঙ্খলা
Previous Post

পিতা-পুত্রের গল্পে ‘মৃধা বনাম মৃধা’র ট্রেলারে মুগ্ধ দর্শক

Next Post

২৮ ডিসেম্বরের পর অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
বাংলাদেশের কোভিড-১৯ অ্যাপের স্ক্রিনশট, তথ্য ও নিবন্ধন অপশন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ ডিসেম্বরের পর অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত হকির ম্যাচ, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমির স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT