চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা-পুত্রের গল্পে ‘মৃধা বনাম মৃধা’র ট্রেলারে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
দুই পুরুষ বসে আছেন একটি সোফায়, আলো ঝলমলে ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মুক্ত হলো ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলারে ফুটে উঠেছে পারিবারিক সম্প্রীতি, সম্পর্কের অবক্ষয়ের নানা বিষয়। ট্রেলারে পিতা তারিক আনাম খান ও পুত্র সিয়াম আহমেদের মতভেদ ও নানাদিক নাড়া দিয়েছে দর্শকদের। ট্রেলার দেখে দর্শকরা তাদের মুগ্ধতার কথা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাবা ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পারিবারির গল্পে ‘মৃধা বনাম মৃধা’ নির্মাণ করেছেন নির্মাতা রনি ভৌমিক। সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী নোভা ফিরোজের।

২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি সিনেমা হলে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আর ২৪ ডিসেম্বর দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। পরিবেশনায় আছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

ছবিটির বিষয়ে রনি ভৌমিক বলেন, ‘সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সিনেমাটি নির্মাণ করেছি। নিজের মেধা ও পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি পারিবারিক গল্পের ছবি, পরিবারের সবাইকে নিয়ে দেখার সিনেমা।’

সিনেমার নায়ক সিয়াম বলেন, ট্রেলার প্রকাশের পর অনেকের কাছ থেকেই ফোন ও মোবাইল এসএমএসে প্রশংসা করছেন। এখন পুরো ছবিটা দর্শকদের দেখানোর অপেক্ষায় আছি। তাছাড়া আমাদের সিনেমার দর্শকদের জন্য গল্পটাও একেবারে নতুন। পাশাপাশি আমার মনে হয়েছে পারিবারিক এমন গল্পের সিনেমা আমার করা উচিত, দর্শকদের অনেকদিন মনে থাকবে।

টফি নিবেদিত ‘মৃধা বনাম মৃধা’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ। ১২ ডিসেম্বর সেন্সর বোর্ড কতৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি। জানা যায়, সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন।

Tags: তারিক আনাম খাননোভামৃধা বনাম মৃধাসিয়াম আহমেদ
Previous Post

৫০ বছরে বাংলাদেশের অর্জনে আইএমএফ’র প্রশংসা

Next Post

রাজধানীতে অনুমোদনহীন বাসের বিরুদ্ধে শুরু হচ্ছে যৌথ অভিযান

Next Post
ঢাকায় বাস চলাচল, যানজটের কারণে যানবাহন বন্ধ হয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে অনুমোদনহীন বাসের বিরুদ্ধে শুরু হচ্ছে যৌথ অভিযান

বাংলাদেশের কোভিড-১৯ অ্যাপের স্ক্রিনশট, তথ্য ও নিবন্ধন অপশন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ ডিসেম্বরের পর অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT