চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোট গঠনে সময় নষ্ট করতে চায় না সিডিইউ/সিএসইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে নির্বাচনী পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

জার্মানের নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছে সিডিইউ/সিএসইউ। তারা অবিলম্বে জোট গঠনের কাজটা সেরে ফেলতে চায়।

জার্মানিতে ২৮ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়ে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এক নম্বর দল হয়েছে। কিন্তু অতি ডানপন্থি এএফডি তাদের ভোটপ্রাপ্তির হার অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে। তারা পেয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ ভোট।

নির্বাচনের ফলাফল সামনে আসার পর এটাও স্পষ্ট হয়ে গেছে, সিডিইউ/সিএসইউ-কে সরকার গঠনের জন্য অন্য দলের সঙ্গে হাত মেলাতে হবে। সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, তিনি এএফডির সঙ্গে জোট করবেন না। সেক্ষেত্রে তার সামনে বিকল্প বেশি নেই। মূলত ওলাৎ শলৎসের এসপিডি ও রবার্ট হাবেকের গ্রিনের সঙ্গেই তাকে হাত মেলাতে হবে।

এএফডি নেত্রী অ্যালিস ভাইডেল রোববার বলেছেন, ”ওরা আমাদের ভোটপ্রাপ্তির হার অর্ধেক করতে চেয়েছিল। আমরা দ্বিগুণ বেশি ভোট পেয়েছি। এএফডির সঙ্গে হাত মিলিয়ে কাজ করলেই সিডিইউ/সিএসইউ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারবে। তারা অবৈধ অভিবাসন বন্ধ করতে পারবে।”

তার জবাবে ম্যার্ৎস বলেছেন, ”আপনারা নিজের হাত যত খুশি ধরতে পারেন।” সিডিইউ/সিএসইউ যে এএফডির হাত ধরবে না, সেটা এইভাবেই আবার জানিয়ে দিয়েছেন ম্যার্ৎস।

ওলাফ শলৎসের সরকার বিদায় নিচ্ছে এবং ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বে নতুন সরকার হতে চলেছে। কিন্তু তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকবে। অর্থনৈতিক সংকট থেকে জার্মানিকে বের করে নিয়ে আসা, অভিবাসী-সংকট, অতি দক্ষিণপন্থিদের প্রতি ভোটদাতাদের ঝোঁক এবং ইউরোপে জার্মানির পরিবর্তনশীল ভূমিকা, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের অবস্থান সবই জার্মানির নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

সময় নষ্ট করতে চায় না সিডিইউ

ডিডাব্লিউর প্রধান রাজনৈতিক সম্পাদক মাইকেলা কুফনারকে দেয়া সাক্ষাৎকারে সিডিইউ নেতা ও ইউরোপীয় পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ডেভিড ম্যাকআলিস্টার বলেছেন, ”বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সামনে নষ্ট করার মতো কোনো সময় নেই।”

কীভাবে স্থায়ী সরকার গঠন করা সম্ভব? ডেভিডের জবাব, ”আমরা জোট নিয়ে আলোচনা শুরু করেছি মাত্র। আমরা এসপিডি-র সঙ্গে কথা বলবো। আমাদের নতুন সরকার গঠন করতে হবে, মানুষের মনে জার্মানি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে আস্থা ফেরাতে হবে।”

তিনি বলেছেন, ”সিডিইউ/সিএসইউ এবং এসপিডি যদি একজোট হয়ে দেশের সমস্যার সমাধানে মন দিতে হবে এবং দেশশাসন করার বিষয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা যদি সমস্যার সমাধান করতে পারি, তাহলে অন্যরা আর হালে পানি পাবে না। তবে আমাদের কাজ করে দেখাতে হবে।”

তার বক্তব্য, ”জার্মানি হলো ইইউ-র সবচেয়ে বড় দেশ, সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, ফ্রান্স ও পোল্যান্ডের সঙ্গে একযোগে আমরা ইউরোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।”

তিনি জানিয়েছেন, ”নতুন সরকার গঠন করতে কতটা সময় লাগবে তা জানি না। কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, আমাদের কাছে সময় নষ্ট করার মতো সময় নেই। তারজন্য যত তাড়াতাড়ি নতুন সরকার গঠিত হবে, তত তাড়াতাড়ি ফ্রিডরিশ ম্যার্ৎস নতুন চ্যান্সেলর হবেন। তার ফলে শুধু জার্মানির নয়, পুরো ইউরোপের ভালো হবে।”

Tags: জার্মাননির্বাচন
Previous Post

সাজেকে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

Next Post

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন মাক্রোঁ

Next Post
ট্রাম্প ও ম্যাক্রোঁর মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন মাক্রোঁ

রাজনৈতিক নেতা বাসে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT