চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজেকে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:28 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডের পর ধ্বংসপ্রাপ্ত এলাকা, ধোঁয়া ও পোড়া কাঠের অবশিষ্টাংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের পরবর্তী সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা সংক্রান্ত আদেশ বাতিল করে পুনরায় সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুর ২টা ১৪ মিনিটে পর্যটকদের জন্য সাজেক উন্মুক্তকরণ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান।

জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৫ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।

তৎপ্রেক্ষিতে, অদ্য ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে মঙ্গলবার অপরাহ্ন হতে সাজেক পর্যটন এলাকায়  ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

উল্লেখ্য,  সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের ভ্যালিতে রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়।

এতে প্রায় ৫০ কোটি টাকারও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

Tags: সাজেক
Previous Post

দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন না হলে অর্থনীতি স্থবির হয়ে যাবে: গোলাম মোস্তফা

Next Post

জোট গঠনে সময় নষ্ট করতে চায় না সিডিইউ/সিএসইউ

Next Post
একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে নির্বাচনী পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোট গঠনে সময় নষ্ট করতে চায় না সিডিইউ/সিএসইউ

ট্রাম্প ও ম্যাক্রোঁর মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন মাক্রোঁ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT