চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 18, জুলাই 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের একজন বিশ্লেষক বক্তৃতা দিচ্ছেন, পুঁজিবাজারের উন্নয়নের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্রোকারেজ হাউসগুলোতে অডিট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

আজ (১৮ জুলাই) শনিবার রাজধানীর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আয়োজিত পুঁজিবাজারবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও ঘুরে দাঁড়ানোর জন্য রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সদিচ্ছা থাকায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা করছি।

মাসুদ খান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল ও সুশৃঙ্খল করতে বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ব্রোকারেজ হাউসগুলোতে নিয়মিত অডিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, কমিশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার নীতি অনুসরণ করবে না। সমষ্টিগতভাবে বাজারের স্বার্থ বিবেচনা করেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনায় কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারে সুশাসন নিশ্চিত করাই এখন বিএসইসির প্রধান লক্ষ্য। এজন্য স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags: বিএফডিসিমাসুদ খান
Previous Post

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

Next Post

বিরল যে রোগে আক্রান্ত ছিলেন সেই ছোট্ট অঞ্জলি

Next Post
বিরল রোগে আক্রান্ত অঞ্জলি ও তার বর্তমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল যে রোগে আক্রান্ত ছিলেন সেই ছোট্ট অঞ্জলি

শাকিব খান তার নতুন লুকের ছবি, প্রশংসা ও সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে ৬ বিভাগে ‘প্রিয়তমা’র মনোনয়ন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT