চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল যে রোগে আক্রান্ত ছিলেন সেই ছোট্ট অঞ্জলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 18, জুলাই 2026
in বিনোদন
A A
বিরল রোগে আক্রান্ত অঞ্জলি ও তার বর্তমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’তে অভিনয় করে সবার মন জয় করেছিল ছোট্ট অঞ্জলি (সানা সাঈদ)। সেই অঞ্জলি এখন আর ছোট্ট নেই। বর্তমানে অভিনয় দূরে রয়েছেন সানা সাঈদ। এবার নিজের জীবনের কঠিন একটি অধ্যায় প্রকাশ্যে এনে আলোচনার জন্ম দিলেন।

সানা জানান, দীর্ঘদিন বুলিমিয়া নার্ভোসা নামে ইটিং ডিসঅর্ডারে ভুগেছেন। এটি খাদ্যাভ্যাসজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা। যার প্রধান লক্ষণ হলো অতিরিক্ত খাওয়া।

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন সানা সাঈদ। সমস্যাটি তার ব্যক্তিগত জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এসব তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি সবসময় লুকিয়ে খেতে চাইতে পারি না। কিংবা এই ভয়ে থাকতে চাই না যে, কেউ আমার ঘরে ঢুকে ভাববে, আমি অতিরিক্ত খাচ্ছি।”

‘দ্য বুলিমিয়া হেল্প মেথড’ বইটি পড়ার পর সানা উপলদ্ধি করতে পারেন, কীসের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে সানা সাঈদ বলেন, “আপনি ভীষণ ভীত থাকেন। অবশেষে সমস্যাটা চিহ্নিত করতে পারেন। কিন্তু সেটার মুখোমুখি হতে চান না। এতদিন ধরে এটি নিয়ে বেঁচে থাকার কারণে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে, আপনার মধ্যেই হয়তো গুরুতর কোনো সমস্যা রয়েছে।”

বুলিমিয়া নার্ভোসা একটি গুরুতর খাদ্যাভ্যাসজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা। নিজের সমস্যাটি মেনে নেওয়াই ছিল সানার জীবনের সবচেয়ে কঠিন কাজ। এ অভিনেত্রী বলেন, “বহু বছর আমি জানতামই না আমার ইটিং ডিসঅর্ডার (খাদ্যাভ্যাসজনিত মানসিক ব্যাধি) ছিল। আমি যে কষ্ট পাচ্ছিলাম, তা নয়—বরং এই রোগের নামটাই কখনো শুনিনি। আমি যখন বড় হচ্ছিলাম, তখন এসব নিয়ে কেউ কথা বলেনি। তাই দীর্ঘদিন সম্পূর্ণ একা, নীরবে এই যন্ত্রণা সহ্য করেছি। কারণ আমার অনুভূতি বোঝানোর ভাষা ছিল না।

রোগটি সম্পর্কে জানার পরও লজ্জার কারণে তা স্বীকার করেননি সানা। এটি স্বীকার করতেও তার অনেক বছর লেগেছে। এসব তথ্য স্মরণ করে সানা বলেন, “আমি যদি আগে থেকেই জানতাম এটি কী, তাহলে সঙ্গে সঙ্গেই এই সমস্যার চিকিৎসা বা সমাধানের চেষ্টা করতাম।”

বুলিমিয়া নার্ভোসা থেকে এখন পুরোপুরি সেরে উঠেছেন সানা। এ অভিনেত্রীর ভাষায়, “আমার শরীর কিংবা আমার জীবন, কোনো কিছুর সঙ্গেই কখনো এতটা স্বস্তি ও আপন অনুভব করিনি, যতটা এখন করি। কারণ আমি এখন সম্পূর্ণ সুস্থ।” এ ধরনের সমস্যায় যারা ভুগছেন, তাদের উদ্দেশ্যে সানা বলেন, “এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই কোনো বিশেষজ্ঞ বা বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা উচিত।”

Tags: অঞ্জলিকাজলকুছ কুছ হোতা হ্যায়শাহরুখ খান
Previous Post

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

Next Post

নিউ ইয়র্কে ৬ বিভাগে ‘প্রিয়তমা’র মনোনয়ন!

Next Post
শাকিব খান তার নতুন লুকের ছবি, প্রশংসা ও সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে ৬ বিভাগে ‘প্রিয়তমা’র মনোনয়ন!

ইরানে বিস্ফোরণের কারণে বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT