চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 19, জুলাই 2023
in শিক্ষা
A A
বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু ও শিক্ষার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহায়তায় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, গৌরী আরবান গার্লস হাইস্কুল এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, অন্যদিকে টাঙ্গাইল জেলার মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গুলোতে এবার বই পড়া কর্মসূচি সম্প্রসারিত হল।

সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। আর টাঙ্গাইলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা এলিজা সুলতানা এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ নিজ নিজ জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দু’টি অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হুমায়ুন কবির। অনুষ্ঠান দু’টির সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

অনুষ্ঠান দু’টিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। কুইজে বিজয়ী ৬০ জন শিক্ষার্থী আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে পুরস্কার হিসেবে গ্রহণ করে মূল্যবান বই।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে নয় বছর যাবৎ এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মত বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। এবছর এই কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৩ হাজার ৬’শ।

শিক্ষার্থীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরি করতে গত নয় বছর ধরে এই কর্মসূচির সাথে যুক্ত রয়েছে বিকাশ।

Previous Post

পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ গোলযোগ করতে চায়: বিএনপি

Next Post

কূটনীতিকদের ‘কর্মীসূলভ আচরণ’ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছেন ড. মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কূটনীতিকদের ‘কর্মীসূলভ আচরণ’ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ভারতকে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT