চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনীতিকদের ‘কর্মীসূলভ আচরণ’ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 19, জুলাই 2023
in বাংলাদেশ
A A
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছেন ড. মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরো আলমের ওপর হামলার বিষয়ে ঢাকায় বিদেশী দূতাবাসগুলোর দেয়া যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  বলেছেন, কূটনীতিকদের কাছ থেকে এই ধরনের ‘কর্মীসুলভ আচরণ’ গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৯ জুলাই) সাংবাদিকরা এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র বাংলাদেশে কিছু ঘটলেই তারা শোরগোল সৃষ্টি করেন।’

বাসস জানায়, ঢাকায় বিদেশি দূতাবাসগুলো আজ এক যৌথ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ব্যাপারে পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দূতাবাস/হাইকমিশন স্বাক্ষর করেছে। এরই পরিপ্রেক্ষিতে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স বা অন্যান্য দেশে একই ধরনের ঘটনা ঘটলে তো বিদেশি কূটনীতিকরা দল বেঁধে এভাবে কাজ করেন না। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে জানতে চান, বিদেশে বাংলাদেশি নাগরিক নিহত হলে কি এসব দেশ তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলে?

সাংবাদিকদের তিনি আরও বলেন, বিদেশী কূটনীতিকদের জিজ্ঞাসা করুন। আপনারা কেন তাদের জিজ্ঞাসা করেন না? কেন তারা সেক্ষেত্রে বিবৃতি দেন না ? বিদেশি মিশনগুলো বিবৃতিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে না পাঠিয়ে, মিডিয়া হাউসে পাঠায় বলে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ ধরনের বক্তব্য প্রচার বন্ধের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

মোমেন বলেন, যারা হিরো আলমের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করা দরকার। কারণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনিশ্চয়তা তৈরি করতে এটা করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান এবং সে কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন।

Tags: হিরো আলম
Previous Post

সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

Next Post

সেমিতে ভারতকে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ভারতকে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সঙ্গে ক্রিকেটার জো রুটের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ৬০০ উইকেটের এলিট ক্লাবে ব্রড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT