চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাট সীমান্তে পিলারের পাশে মিললো বৃদ্ধার লাশ

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:28 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
পিলারের পাশে মৃতদেহ পড়ে আছে, ধানক্ষেতের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সংলগ্ন এলাকা থেকে শ্যামচরন পাহান (৬২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামচরন পাহান পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের জিতু পাহানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ শ্যামচরন মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজন তাকে শিকলবন্দী করে রাখত। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান তিনি। পরে কোনো এক সময় সবার অজান্তে বাড়ির বাহিরে যায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করে।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, মানসিক ভারসাম্যহীন শ্যামচরনের লাশ মাঠে পরে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানালে সাথে সাথে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্যামচরনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags: পাঁচবিবি সীমান্তবৃদ্ধার লাশ উদ্ধার
Previous Post

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে যে ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো আনিসুল-আমুসহ ১৬ জনকে

Next Post
গণহত্যার মামলার ট্রাইব্যুনালে হাজির করা পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো আনিসুল-আমুসহ ১৬ জনকে

আফফান মিতুল হাফ ডজন বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাফ ডজন বিজ্ঞাপনচিত্রে আফফান মিতুল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT