চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে যে ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানান, বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমিটি গঠন করার পরে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে জানানো হবে। কমিটিতে সদস্য থাকবেন পাঁচ থেকে নয়জন। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায়বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনা বাহিনীর প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি শুরু থেকেই ন্যায়বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করণের জন্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্রবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ। কমিটির সদস্য সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। তবে ৫ জন, ৭ জন বা ৯ জনও হতে পারে। সশস্ত্রবাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে।

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনর্তদন্তের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুনর্তদন্তের আদেশ দিতে পারেন আদালত। আমরা একটি ফ্রেশ ইনকোয়ারিতে যাচ্ছি।

Tags: গঠনতদন্ত কমিটিবিডিআর হত্যাকাণ্ড
Previous Post

রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ যেভাবে হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

Next Post

জয়পুরহাট সীমান্তে পিলারের পাশে মিললো বৃদ্ধার লাশ

Next Post
পিলারের পাশে মৃতদেহ পড়ে আছে, ধানক্ষেতের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট সীমান্তে পিলারের পাশে মিললো বৃদ্ধার লাশ

গণহত্যার মামলার ট্রাইব্যুনালে হাজির করা পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো আনিসুল-আমুসহ ১৬ জনকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT