চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 14, আগস্ট 2024
in - সেমি লিড, বরগুনা, রাজনীতি
A A
আওয়ামী লীগ নেতা ফোনে কথা বলছেন, আটক হওয়ার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এদিন সকাল ১০টার দিকে জানান, ‘ঢাকা থেকে পিবিআই এর টিম এসে তাকে আটক করেছে।’

কবিরকে আটক করার ক্ষেত্রে বরগুনা ‘থানা-পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওনাকে (জাহাঙ্গীর কবির) ঢাকায় নিয়ে গেছে হয়তো।’

কী কারণে ওই আ’লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল। হয়তো সে কারণে-এটা আমার ধারণা।’

গত ১২ আগস্ট ওই নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সঙ্গে তার মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে ‘মনে সাহস’ রাখতে বলেন।

ওই এলাকার এক স্থানীয় সাংবাদিক বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে তাদের বড় কোনও আয়োজনের পরিকল্পনা ছিল। হয়তো সেজন্যই এই আটক।’

Tags: আওয়ামী লীগ নেতা আটকমো. জাহাঙ্গীর কবির
Previous Post

শেখ হাসিনার নামে মামলার প্রতিবাদে গোপালগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ

Next Post

অন্তর্বর্তীসরকারের নতুন বাংলাদেশ গড়ার সংষ্কার কার্যক্রমে ক্রীড়াঙ্গনে পালাবদল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীসরকারের নতুন বাংলাদেশ গড়ার সংষ্কার কার্যক্রমে ক্রীড়াঙ্গনে পালাবদল

আইন উপদেষ্টার উপস্থিতিতে গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT