চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নামে মামলার প্রতিবাদে গোপালগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
12:05 অপরাহ্ন 14, আগস্ট 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের বিরুদ্ধে পাল্টা মামলার হুমকিও দিয়ে তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ঘটনার প্রতিবাদে জেলা শহরের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সন্ধ্যার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম বলেন, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করেছেন, আমরা তাদের নামে গোপালগঞ্জে সত্যি মামলা করবো।

তিনি বলেন, গত ৫ আগষ্টের পর দেশে যতো আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ সদস্য হত্যা হয়েছে এর প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনাই তারা ঘটিয়েছে। কোটা সংস্কারের নামে যে ছয়জন সমন্বয়ক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগসহ দেশ ত্যাগে বাধ্য করে নিজেরাই ক্ষমতায় বসেছে, তাদেরকেও এই মামলায় আসামি করা হবে। এরপর ১৫ আগষ্টের পর দেশের সকল মানুষকে সাথে নিয়ে ঢাকায় লংমার্চ করা হবে।

Tags: আওয়ামী লীগগোপালগঞ্জবিক্ষোভশেখ হাসিনা
Previous Post

ডিবি হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক

Next Post

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা আটক

Next Post
আওয়ামী লীগ নেতা ফোনে কথা বলছেন, আটক হওয়ার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা আটক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীসরকারের নতুন বাংলাদেশ গড়ার সংষ্কার কার্যক্রমে ক্রীড়াঙ্গনে পালাবদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT