চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে: হুথি শিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকা, ব্রিটেনের যৌথ হামলার কয়েক ঘণ্টা পরে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী হুথি শিবির পাল্টা আক্রমনের হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনে তাদের ৩৬টি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। এই হামলার পর প্রতিশোধের প্রতিজ্ঞা করল হুথিরা।

হুথির পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রমণ করে তাদের দমিয়ে রাখা যাবে না। বরং এই আক্রমণের উপযুক্ত জবাব দেবে তারা। আক্রমণকারীদের শাস্তি দেবে বলেও জানিয়েছে হুথিরা।

জানা যায়, ইয়েমেনের ১৩টি জায়গায় ৩৬টি হুথি ঘাঁটি চিহ্নিত করে শনিবার হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। তাদের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, লোহিত সাগর সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক এবং বাণিজ্যিক যাতায়াতে দীর্ঘ দিন ধরে ব্যাঘাত সৃষ্টি করছে হুথিরা। সেই কারণেই এই হামলা করা হয়েছে। অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজ়িল্যান্ডের মতো দেশও এই হামলায় আমেরিকা এবং ব্রিটেনকে সহযোগিতা করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র রবিবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে আমেরিকার হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমাদের ঘাঁটিতে ৪৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই আক্রমণ গাজ়ায় প্যালেস্টাইনিদের পক্ষ থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। আমরা তাদের সমর্থন করবই।’

তিনি আরও বলেন, ‘এই আক্রমণের শাস্তি হবেই। আমরা চুপ করে বসে থাকব না।’

এর আগে আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে বিবৃতি দিয়ে হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণের কথা জানিয়েছিল। ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুথিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করা, নিষ্পাপ প্রাণ হত্যা করার যে যজ্ঞ হুথিরা শুরু করেছে, তা ছন্নছাড়া করতেই এই হামলা।’

এর আগে শনিবারই লোহিত সাগরের জাহাজে হামলা চালাতে হুথিদের তাক করে রাখা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল আমেরিকা। গুলি করে নামানো হয়েছিল আটটি ড্রোনও।

কিছুদিন আগে জর্ডনে সিরিয়া সীমান্তের কাছে আমেরিকান বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়। আমেরিকার দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে ইরান। ওই হামলায় আমেরিকার তিন জন সৈনিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

হামলার পরেই আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পর দেখা যায়, শুক্রবার ইরাক এবং সিরিয়ায়, ইরানের বাহিনী এবং তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীর উপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ওয়াশিটন। তাতে সিরিয়ায় ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে পেন্টাগন সূত্রে খবর। যদিও ইরানের মাটিতে সরাসরি হামলা চালায়নি আমেরিকা। তার এক দিন পরেই আমেরিকা এবং ব্রিটেনের যৌথ প্রচেষ্টায় হুথিদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল।

Tags: মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা
Previous Post

রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেপ্তার ২

Next Post

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ বর্ডার গার্ড পুলিশ

Next Post
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ডের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ বর্ডার গার্ড পুলিশ

র‍্যাবের কর্মকর্তারা দ্রব্যমূল্য ও চাঁদাবাজি ঠেকাতে পদক্ষেপের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও চাঁদাবাজি ঠেকাতে যা করবে র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT