চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
সৌদি আরবে গ্রেপ্তার দুই ব্যক্তি, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালে হত্যার হুমকি দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে একটি ই-মেইল আসে। তদন্তে শনাক্ত করা হয় হুমকিদাতাকে। পরে সৌদি আরবে অবস্থান করা হুমকিদাতা ওই প্রবাসীকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অংশ হিসেবে খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানায়, ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অফিসিয়াল ই-মেইল ঠিকানায় একটি হুমকিবার্তা আসে।

হুমকিবার্তায় লেখা ছিল, ‘২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। ’ তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপি ও পুলিশ সদরদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়। ওই সময় বিদেশ সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়।

পরে ওই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে সৌদি আরবে অবস্থানরত দুজনকে শনাক্ত করা হয়। রাষ্ট্রদূত ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর মাধ্যমে সৌদি সরকার ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। একপর্যায়ে শনাক্ত করা দুজনকে গত ২৯ জানুয়ারি বাংলাদেশে পাঠানো হলে গ্রেপ্তার করে সিটিটিসি। গ্রেপ্তাররা হলেন- সৌদি যুবদলের সভাপতি কবির হোসেন ও সহযোগী দীন ইসলাম।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গত বছরের ১৭ এপ্রিল বিকেল ৪টা ৫৯ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারের ই-মেইল ঠিকানায় হুমকিবার্তা সংবলিত একটি ই-মেইল আসে।

ইমেইলে ইংরেজিতে লেখা ছিল, ‘২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এ হামলা ঠেকানোর। ’

সিটিটিসি প্রধান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে হুমকিবার্তার ভয়াবহতা এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার স্বার্থে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনকে নির্দেশনা দেওয়া হয়।

সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস দল গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ই-মেইল পাঠানো ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। জানা যায়, হুমকিবার্তা পাঠানো ব্যক্তির নাম নাম দীন ইসলাম বাদল। আইপি কর্মকাণ্ড পর্যালোচনায় তদন্ত টিম নিশ্চিত হয়, তার অবস্থান সৌদি আরবে।

পরে এ ঘটনায় ২০ এপ্রিল রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে সিটিটিসি। মামলার আসামি ও সহযোগীদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি-ইন্টারপোলের পাশাপাশি ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করা হয়।

দীর্ঘ প্রক্রিয়া এবং সৌদি কর্তৃপক্ষের তদন্ত শেষে ২৯ জানুয়ারি হুমকিদাতা দীন ইসলামকে তার সহযোগী কবির হোসেনসহ আটক করে বাংলাদেশে পাঠায়। পরে তাদের হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় দীন ইসলামের কাছ থেকে হুমকিবার্তা পাঠানো ই-মেইল অ্যাড্রেসটির রিকভারি মোবাইল নম্বরসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, গত ১০ বছর ধরে সৌদিতে থাকা কবির সৌদি হোসেন যুবদলের একাংশের সভাপতি। একই সঙ্গে সৌদি যুবদলের নেতা দীন ইসলাম। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীকে হুমকির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৭ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ হুমকির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বক্তব্য সন্দেহজনক। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বা হামলা করা হলে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটিই তাদের ছিল উদ্দেশ্য। তাদের সঙ্গে অন্য কারো যোগসাজশ ছিল কি না, তা জানতেও জিজ্ঞাসাবাদ করা হবে।

দীর্ঘ সময় তদন্ত ও পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের বাংলাদেশে পাঠানোর জন্য সৌদি সরকার ও সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারিকে ধন্যবাদ জানান তিনি।

Tags: গ্রেপ্তার ২ডিএমপি-সিটিটিসিসিটিটিসি
Previous Post

উইলিয়ামসনের রেকর্ড, বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

Next Post

আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে: হুথি শিবির

Next Post
বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে: হুথি শিবির

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ডের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ বর্ডার গার্ড পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT