চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো চাপের কাছেই মাথা নত করবো না, বললেন বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বিপত্তি যেন কাটছেই না দক্ষিণ ভারতের তারকা থালাপতি বিজয়ের। একদিকে তার অভিনীত শেষ ছবি ‘জন নায়াগন’ এর সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষা, অন্যদিকে গেল বছরের সেপ্টেম্বর মাসে কারুরে ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) জিজ্ঞাসাবাদের মুখে পড়া।

তবে এত বিপত্তির মাঝেও এবার বিজয় জানিয়েছেন, কোনো চাপের কাছেই তিনি মাথা নত করবেন না। তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সভাপতি বিজয় রবিবার (২৫ জানুয়ারি) তামিলনাড়ুর মহাবালিপুরমে রাজ্য ও জেলা স্তরের নির্বাহী ক্যাডারদের নিয়ে এক পরামর্শ সভায় এ কথা বলেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে কারুরে ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পরও সভাটি ছিল বেশ প্রাণবন্ত। এদিকে বিজয়ের অভিনীত শেষ ছবি ‘জন নায়াগান’ মুক্তি নিয়ে তৈরি হওয়া সেন্সর জটের মামলায় ২৭ জানুয়ারি হাইকোর্টের রায় ঘোষণার কথা রয়েছে। এই রায় বিজয়ের সক্রিয় রাজনীতিতে যাত্রা এবং আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজয়ের শেষ চলচ্চিত্র জন নায়াগান এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পায়নি। নিয়ন্ত্রক সংস্থার এই বিলম্ব বিজয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক সক্রিয়তার সময়েই ঘটেছে। ফলে আইনি প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিষয়টি জনমত ও গণমাধ্যমে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায় সিবিআই ইতিমধ্যে তাঁকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। ওই ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জন আহত হন। এত সব চাপ ও তদন্তের মধ্যেও রবিবারের সভায় বিজয়কে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসেবেই দেখা গেছে।

সভায় আসন্ন নির্বাচনকে ‘গণতান্ত্রিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন বিজয়। একই সঙ্গে রাজনৈতিক ময়দানে নিজের দলের স্বাধীন অবস্থান বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। মিড ডে ডটকম

Tags: থালাপতি বিজয়সিবিআই
Previous Post

টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত 

Next Post

নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার যে বার্তা

Next Post

নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার যে বার্তা

ছবি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT