চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত 

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:49 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: কানাডার প্রতিনিধি

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডার টরেন্টোতে প্রচন্ড তুষার ঝড় ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টরন্টো ও বৃহত্তর জিটিএজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড় আঘাত হেনেছে।

ঝড়ের প্রভাবে সোমবার (২৬ জানুয়ারি) টরন্টোর সব পাবলিক ও ক্যাথলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী তারিখে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কানাডার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। বিরল কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে, যা গুরুতর ঝড় ও জননিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটায় অনেকেই ঘর থেকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

ঘণ্টায় ৫ থেকে ১০ সেন্টিমিটার হারে তুষারপাত, ৫০ কিমি/ঘণ্টা গতির দমকা হাওয়া এবং তীব্র বরফঝড়ে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। ফলে সড়ক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

ঝড়ের প্রভাবে শতাধিকের বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অন্যদিকে বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে না পারায় ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়াও ব্যাপকভাবে গণপরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে সতর্কতামূলক আবহাওয়া বার্তা দেয়া হচ্ছে। শহর কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, ঘরে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। তুষার পরিষ্কার কার্যক্রম চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়েছে। শহরের প্রধান প্রধান রাস্তাঘাটসহ তুষারপাতে বিপর্যস্ত এখন কানাডার টরেন্টো শহর।

Previous Post

সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ ৬ জন আটক

Next Post

কোনো চাপের কাছেই মাথা নত করবো না, বললেন বিজয়

Next Post

কোনো চাপের কাছেই মাথা নত করবো না, বললেন বিজয়

নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার যে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT