চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
12:46 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
দবিরুল ইসলাম গ্রেপ্তার, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ২ অক্টোবর রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি শহীদুর রহমান। শহিদুর রহমান জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম।

গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগীর বাসিন্দা হাবিবুল ইসলাম ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দবিরুল ইসলাম ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন।

এছাড়া, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে মাহাবুব আলম নামের এক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা। সেই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর চাঁদাবাজি, জমি দখল ও প্রাণনাশের হুমকির মামলায় দবিরুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলামকে (সুজন) নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওসি শহিদুর রহমান বলেন, গোপন খবর পেয়ে বুধবার দিবাগত রাতে রুহিয়া থানার রামনাথহাট এলাকার এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

২০১৮ সালে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দবিরুল ইসলাম। তবে ২০২৪ সালের সংসদ নির্বাচনে দবিরুলের বদলে তার ছেলে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচনে মাজহারুল ইসলাম জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tags: এমপিঠাকুরগাঁও-২দবিরুল ইসলাম
Previous Post

কোনো অজুহাত দিতে চান না আনচেলত্তি

Next Post

সরাসরি বিশ্বকাপ: বাংলাদেশ-স্কটল্যান্ড টি-টুয়েন্টি

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি বিশ্বকাপ: বাংলাদেশ-স্কটল্যান্ড টি-টুয়েন্টি

আশুলিয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT