চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি বিশ্বকাপ: বাংলাদেশ-স্কটল্যান্ড টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নিগার সুলতানা জ্যোতির লাল-সবুজের দলের সবকিছু। বিকেল ৪টায় শুরু ম্যাচ।

[vc_row][vc_column]

১১.৩১

[vc_column_text css=””]

টাইগ্রেসদের মাইলফলকময় দিন
স্কটল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের দিনে টি-টুয়েন্টিতে দেশের জার্সিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শততম ম্যাচ পূর্ণ করেছেন। একই ম্যাচে শততম উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি অর্থোডক্স বোলার নাহিদা আক্তার। পাশাপাশি তাজ নেহারের জন্মদিনও আজ।

নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার
১০ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়ের পর টিম হোটেলে উদযাপিত সকল মাইলফলক।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২১

[vc_column_text css=””]

বিশ্বকাপে এবারই প্রথম খেলছে স্কটিশরা। ১০ বছরের জয়খরা কাটাতে এই ম্যাচকেই পাখির চোখ করেছিল বাংলাদেশ। টানা চারটি বিশ্বকাপে প্রতিটি ম্যাচে হার দলকে যন্ত্রণা দিচ্ছিল ভীষণভাবে। সেই অপেক্ষার অবসান হলো অবশেষে। জয় ছাপিয়ে এই প্রাপ্তি জ্যোতির কাছে তাই আরও বড় কিছু।

অপেক্ষার প্রহর শেষে প্রাপ্তির মালা

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৭.০৭

[vc_column_text css=””]

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিতে না পারলেও বোলিং নৈপুণ্যে ধরা দিল অসাধারণ এক জয়। চার আসর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বিজয়ের হাসি বাংলাদেশের মেয়েদের। সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ মিশন শুরু হলো প্রত্যাশা মিটিয়ে। টাইগ্রেস অধিনায়কের শততম টি-টুয়েন্টি ম্যাচটি আরও স্মরণীয় হয়ে রইল।

১০ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৭.০২

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
ম্যাচ শেষে- বাংলাদেশ ১৬ রানে জয়ী

বাংলাদেশ-১১৯/৭ (২০)
সোবহানা-৩৬ (৩৮), সাথী-২৯ (৩২)
সাস্কিয়া হর্লি-৩/১৩, ক্যাথন ব্রেস-১/২৩

স্কটল্যান্ড-১০৩/৭ (২০)
সারাহ ব্রেস-৪৯ (৫২), ক্যাথেরিন ব্রেস-১১ (১১)
ঋতু মনি-২/১৫, মারুফা-১/১৭

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.৫৬

[vc_column_text css=””]

নাহিদার শিকার ক্যাথেরিন ফ্রেজার
১৮.৫ ওভারে সপ্তম শিকার এনে দিয়েছেন নাহিদা আক্তার। ক্যাথেরিন ফ্রেজারকে লং অফে রাবেয়া খানের ক্যাচ বানান। ৯৩ রানে সপ্তম উইকেট হারাল স্কটল্যান্ড।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.৫২

[vc_column_text css=””]

ষষ্ঠ শিকার এনে দিলেন রাবেয়া
১৭.৫ ওভারে লর্না জ্যাক-ব্রাউন এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন রাবেয়া বল। ব্যাট মিস করলে জ্যোতি ভুল করেননি। স্টাম্পড হয়ে ফিরে যান। ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারাল স্কটিশবাহিনী।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.৩৬

[vc_column_text css=””]

ফাহিমার দুর্দান্ত ক্যাচে মিলল ঋতুর দ্বিতীয় শিকার
১৪,২ ওভারে ঋতুর বলে লংঅনে উড়িয়ে মারছিলেন ডার্সি ক্যারটের। বাউন্ডারি লাইনের আগে দারুণভাবে বল তালুবন্ধি করেন ফাহিমা খাতুন। ৮ বলে ২ রান করেন ক্যারটের। ৭০ রানে পঞ্চম উইকেট হারাল স্কটল্যান্ড। ঋতু মনির দ্বিতীয় শিকার এটি। এর আগে অ্যালিসা লিস্টারকে ফেরান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.৩০

[vc_column_text css=””]

রান আউটে এসেছে চতুর্থ সাফল্য
১২.১ ওভারে চতুর্থ শিকারের দেখা পেল বাংলাদেশ। স্কটিশ ব্যাটারদের মিস কমিউনিকেশনের বলি হলেন প্রিয়াঞ্জ চ্যাটার্জি। ৬ বলে ৫ রান করে রান আউট হলেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.১৬

[vc_column_text css=””]

অর্ধেকে পৌঁছে
১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.১৫

[vc_column_text css=””]

তৃতীয় উইকেট এনে দিলেন ঋতু মনি
৯.৫ ওভারে তৃতীয় সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। অ্যালিসা লিস্টারকে রাবেয়ার ক্যাচ বানান ঋতু মনি। ৪৯ রানে তৃতীয় উইকেট হারাল স্কটল্যান্ড।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.০৩

[vc_column_text css=””]

মারুফার প্রথম শিকার, বাংলাদেশের দ্বিতীয়
ফাহিমা খাতুনের পর বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মারুফা আক্তার। ষষ্ঠ ওভারের শেষ বলে ক্যাথেরিন ব্রেসকের বোল্ড করেছেন। ১১ বলে ১১ রান করেন ক্যাথেরিন। ৩১ রানে দ্বিতীয় উইকেট হারাল স্কটিশরা।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.০১

[vc_column_text css=””]

পাওয়ার প্লে
১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৫১

[vc_column_text css=””]

প্রথম শিকার এনে দিলেন ফাহিমা
তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন ফাহিমা খাতুন। ওভারের তৃতীয় বলে সাস্কিয়া হর্লি এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন, বল মিস করেন। উইকেটের পেছনে থাকা জ্যোতি ভুল করেননি স্টাম্প ভাঙতে। ১২ রানে প্রথম উইকেট হারিয়েছে স্কটল্যান্ড।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৫০

[vc_column_text css=””]

এই সংগ্রহ নিয়েই লড়াই করতে চায় বাংলাদেশ
স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। এই সংগ্রহ নিয়েই আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস।

ইনিংস শেষে ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, ‘উইকেটটা খুব ভালো, বল ব্যাটে আসছে এবং সহজে খেলা যাচ্ছিল। তারাও ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল ১৪০, আমরা তা অর্জন করতে পারিনি। তবে চিন্তার কিছুই নেই, আমাদের বোলিং ভালো। এই সংগ্রহ নিয়ে লড়াই করবো। বোলিং আমাদের শক্তি, তাই আমরা আত্মবিশ্বাসী।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৩৯

[vc_column_text css=””]

আরব আমিরাতে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সঙ্গে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

বিশ্বকাপের ভেন্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৩০

[vc_column_text css=””]

টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.২৮

[vc_column_text css=””]

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ-১১৯/৭ (২০)
সোবহানা-৩৬ (৩৮), সাথী-২৯ (৩২)
সাস্কিয়া হর্লি-৩/১৩, ক্যাথন ব্রেস-১/২৩

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.২০

[vc_column_text css=””]

টপাটপ উইকেট হারানো
১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.০৩

[vc_column_text css=””]

রান বাড়ানোর লড়াই
১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৫৫

[vc_column_text css=””]

তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ
১২.৩ ওভারে রানআউট হয়ে ফিরে গেছেন তাজ নেহার। সোবহানার সঙ্গে ভুল বোঝাবোঝি হয় তার। রান নিতে গিয়ে ননস্ট্রাইকে থাকা নেহার ফিরে আসার চেষ্টা করেন। ততক্ষণে স্টাম্প ভেঙে দেন ওলিবিয়া বেল। ৬৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৪৯

[vc_column_text css=””]

ফিরে গেলেন সাথী
ভালোই করছিলেন ওপেনার সাথী রাণী। রানও পাচ্ছিলেন। ইনিংস লম্বা করতে পারলেন না। ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাথেরিন ফ্রেজারের শিকার হয়ে ফিরে গেছেন। ৩ চারে ৩২ বলে ২৯ রান করে ক্যাচ দেন সাস্কিয়া হর্লির হাতে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৪১

[vc_column_text css=””]

সাথী রাণী ও সোবহানা মোস্তারির ব্যাটে এগোচ্ছে টিম টাইগ্রেস।

সাথী-সোবহানার ব্যাট এগোচ্ছে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৩৯

[vc_column_text css=””]

রানরেটে জোর কম
ইনিংসের অর্ধেক ব্যাট করে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৫।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৩৭

[vc_column_text css=””]

বাংলাদেশের ৫০
৯.১ ওভারে এসে দলীয় ৫০ ছুঁয়েছে বাংলাদেশ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.২৭

[vc_column_text css=””]

পাওয়ার প্লে
বাংলাদেশ- ৩৫/১ (৬ ওভার)

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.২২

[vc_column_text css=””]

২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

দুবার জীবন পেয়ে আউট মুর্শিদা

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.০৫

[vc_column_text css=””]

বিশ্বকাপের প্রথম চার সাথী রাণীর
সংযুক্ত আরব আমিরাতের শারজায় গড়িয়েছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে নেমেছে বাংলাদেশ। চার মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছেন ওপেনার সাথী রাণী। ইনিংসের তৃতীয় বলে মিডঅন দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৩.৩৬

[vc_column_text css=””]

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, তাজ নেহার ও সাথী রাণী।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৩.৩৪

[vc_column_text css=””]
উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৩.৩২

[vc_column_text css=””]
টসে জিতেছেন নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১.৩৫

[vc_column_text css=””]

রোল অব অনার

সাল চ্যাম্পিয়ন রানার্সআপ
২০০৯ ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০১০ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১২ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৪ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
২০১৮ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০২০ অস্ট্রেলিয়া ভারত
২০২৩ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১.২৪

[vc_column_text css=””]

টিম টাইগ্রেসের বৃত্ত ভাঙার মিশন
২০১৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বসেছিল বাংলাদেশে। সেবছর প্রথমবার বিশ্বমঞ্চে অংশগ্রহণ করে টিম টাইগ্রেস। আসরে দুটি জয় পেয়েছিল- গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে। পরে ২০১৬ আসরে ভারতে, ২০১৮ আসরে ওয়েস্ট ইন্ডিজে, ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ ২০২২ টি-টুয়েন্টির বিশ্বআসরে সাউথ আফ্রিকা থেকে খালি হাতে ফিরে আসে বাংলাদেশ। প্রতিটি আসরে গ্রুপপর্বের চারটি করে ম্যাচ খেলে সবকটিতে হেরেছে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১.২০

[vc_column_text css=””]

স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিতই থাকতে চায় বাংলাদেশ
বিকেল ৪টায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ে আসর শুরু করতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের সঙ্গে এপর্যন্ত টি-টুয়েন্টিতে চারবার দেখা হয়েছে বাংলাদেশের। সবকটিতে জিতেছে টিম টাইগ্রেস। স্কটিশদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও তাদেরকে হালকাভাবে নেয়ার সুযোগ দেখছেন না লাল-সবুজের অধিনায়ক। এবারের আসর বাংলাদেশ থেকে শেষ সময়ে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

__________________________________________________
০২-১০-২০২৪ (বিশ্বকাপের পর্দা ওঠার আগেরদিন)
__________________________________________________

[vc_row][vc_column]

১১.১২

[vc_column_text css=””]

২০১৪ সালের পর চারটি আসরে কোনো জয় নেই। সংযুক্ত আরব আমিরাতে জয় না পাওয়ার আক্ষেপ ঘোচাতে চায় টিম টাইগ্রেস।

আরব আমিরাতে দুঃখ ঘোচাতে চায় বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৫৯

[vc_column_text css=””]

টাইগ্রেস জার্সিতে এপর্যন্ত ৯৯ ম্যাচ খেলেছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটা সাদা বলের এ ফরম্যাটে জ্যোতির শততম হতে চলেছে।

শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে চান জ্যোতি

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.১৩

[vc_column_text css=””]

প্রতিটি ম্যাচ সম্প্রচারে ব্যবহার হবে অন্তত ২৮টি ক্যামেরা।

বিশ্বকাপে প্রথমবার যুক্ত হচ্ছে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৬.০৬

[vc_column_text css=””]

রাত পোহালেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচ ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা, ভেন্যুর আশেপাশের অঞ্চলেও নেই দর্শক ভিড় কিংবা উচ্ছ্বাস।

আরব আমিরাতে হতে চলেছে এক আঁটসাঁট বিশ্বকাপ?

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৪.৩২

[vc_column_text css=””]

এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। ক্ষমতার পালাবদল কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে টুর্নামেন্ট সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজনের স্বত্ব অবশ্য থাকছে বাংলাদেশরই।

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের, যা কিছু জানার আছে

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: আইসিসিআমিরাতআরব আমিরাতজ্যোতিবাংলাদেশবিশ্বকাপমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪শারজাহসংযুক্ত আরব আমিরাতস্কটল্যান্ড
Previous Post

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার

Next Post

আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

Next Post
আশুলিয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সামান্থা ও তার প্রেমিক হাসিমুখে বসে আছেন, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামান্থার বিচ্ছেদের পেছনে ছিল মন্ত্রীর হাত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT