চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগিয়ে সেঞ্চুরি হাতছাড়া করে গেলেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মিরাজ ব্যাট চালিয়ে খেলছেন, আশা জাগিয়ে সেঞ্চুরি হাতছাড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মতো ফের সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন ৭৮ রানে। আশা জাগিয়ে সেঞ্চুরির দেখা পেলেন না, থামতে হল টানা তৃতীয় ফিফটি নিয়ে। চা বিরতির আগে ফিরে গেছেন তাসকিন আহমেদও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে বাংলাদেশ। বিপর্যয়ে হাল ধরা লিটন ১৪২ বলে ৮৮ রানে অপরাজিত আছেন, সঙ্গী হাসান মাহমুদ ১৫ বলে ১ রান। বাংলাদেশ এখনও ৭৪ রানে পিছিয়ে।

বৃষ্টিতে প্রথমদিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। দারুণ ভূমিকা রেখেছেন স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন।

মিরাজ ফিফটি করে ম্যাচে ৫ উইকেট ও ফিফটি পাওয়ার দারুণ কীর্তি গড়েছেন। ম্যাচে পাঁচ উইকেট ও ফিফটি ২৬ বর্ষী তারকার ক্যারিয়ারে দ্বিতীয়বার অর্জন। প্রথমবার কীর্তিটি গড়েছিলেন ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। অপরাজিত ৬৮ রানের পাশাপাশি ৩৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

সেঞ্চুরির পথে ছুটতে থাকা মিরাজকে ফেরান খুররম শাহজাদ। তাকে ফিরতি ক্যাচ দিয়ে ১২৪ বলে ৭৮ রান করে আউট হন তিনি। পরের ওভারে তাসকিনকেও ফেরান শাহজাদ। ৫ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন তাসকিন।

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপদ্বিতীয় টেস্টবাংলাদেশ-পাকিস্তানমিরাজরাওয়ালপিন্ডিলিটনলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের দায়িত্ব পেলে সিআরবিসি

Next Post

ডিএমপিতে বদলি ২২ উপ-পুলিশ কমিশনার

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপিতে বদলি ২২ উপ-পুলিশ কমিশনার

ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজ রানওয়ে দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য বাঁচলেন উড়োজাহাজের দেড় শতাধিক যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT