চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য বাঁচলেন উড়োজাহাজের দেড় শতাধিক যাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজ রানওয়ে দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে বিপত্তি। হঠাৎ উড়োজাহাজের ইঞ্জিন বিকল। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল বেঙ্গালুরুগামী ইন্ডিগো উড়োজাহাজ। আর তাতে বাঁচলেন উড়োজাহাজে থাকা দেড় শতাধিক যাত্রী।

রোববার ১ সেপ্টেম্বর এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, এসময় উড়োজাহাজে ছিলেন ১৫০ যাত্রী ও ২৩ জন ক্রু মেম্বার। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি, বিমানে থাকা সকলেই সুস্থ রয়েছে বলে জানা যায়।

কলকাতা বিমানবন্দর জানায়, ইন্ডিগো ৬-ই ৫৭৩তে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ১৭৩ জন ছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগো উড়োজাহাজটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল। এর কিছুক্ষণ পরেই উড়োজাহাজের ডান দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তৎক্ষণাৎ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের অনুমতি মিলতেই কলকাতা বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।

জানা যায়, এই ঘটনায় হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মাঝে। জরুরি অবতরণের পরেই ঘটনাস্থলে ছুটে যায় দমকল। আগে থেকেই ইঞ্জিন খারাপ ছিল কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাইলটের তৎপরতার কারণেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

Tags: উড়োজাহাজবিমানবিমান দুর্ঘটনাবিমানের জরুরি অবতরণভারত
Previous Post

ডিএমপিতে বদলি ২২ উপ-পুলিশ কমিশনার

Next Post

পুলিশ সুপার পদমর্যাদার ৪১ কর্মকর্তার পদায়ন

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সুপার পদমর্যাদার ৪১ কর্মকর্তার পদায়ন

জননিরাপত্তা বিভাগে নতুন পদে পুলিশ কর্মকর্তাদের পদায়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ কর্মকর্তার পদায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT