চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে গিয়ে যৌথ অভিযান নিয়ে যা বললেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in - সেমি লিড, বান্দরবান, বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাপ্রধান যৌথ অভিযান নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় আটক সন্ত্রাসীদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বান্দরবানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান পরিস্থিতি পর্যবেক্ষণে রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন।

সেনাপ্রধান বলেছেন, পাহাড়ের সশস্ত্র দল কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) শান্তি আলোচনা শুরুর পর তাদের ‘বিশ্বাস’ করা হলেও তারা ভেতরে ভেতরে ‘ষড়যন্ত্র’ করেছে।

শফিউদ্দিন আহমেদ বলেন, কেএনএফ এর তৎপরতায় গত কয়েক দিনে পাহাড়ে নতুন করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরুপে সক্ষম।

তিনি বলেন, আপনারা হয়তো জেনেছেন, গতরাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন।

সেনাপ্রধান বলেন, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ – সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।

সেনাপ্রধান আরও বলেন, ইনশাল্লাহ জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। তারা দেখতে পারবে যে সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নাই। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে সক্ষম।

Tags: কেএনএফসেনাপ্রধানসেনাবাহিনীর অভিযান
Previous Post

দেশী-বিদেশী ছবিসহ ঈদে বঙ্গে যা থাকছে

Next Post

পান্টের বিশ্বকাপ দলে থাকা নিয়ে যা বলছেন গাঙ্গুলি

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ গ্যারি কারস্টেন ও ক্রিকেটার মোসাদ্দেক হোসেন আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্টের বিশ্বকাপ দলে থাকা নিয়ে যা বলছেন গাঙ্গুলি

জ্যাকি শ্রফের সঙ্গে ভক্তের গায়ে হাত তোলার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের গায়ে হাত তুলে সমালোচনার মুখে জ্যাকি শ্রফ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT