চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টের বিশ্বকাপ দলে থাকা নিয়ে যা বলছেন গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ গ্যারি কারস্টেন ও ক্রিকেটার মোসাদ্দেক হোসেন আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে আইপিএলের মধ্য দিয়ে মাঠে ফিরেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। ১৫ মাস পর ম্যাচে ফিরলেও দারুণ ছন্দে আছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। আইপিএলের পর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পান্টের খেলা নিয়ে বেশ আশাবাদী সৌরভ গাঙ্গুলি। তবে পান্টকে আরও কিছুটা সময় পর্যবেক্ষণে রাখতে চান ভারতের সাবেক অধিনায়ক।

পান্টের প্রসঙ্গে ৫১ বর্ষী গাঙ্গুলি বলেছেন, ‘পান্ট দুর্দান্ত ছন্দে আছে। বিশেষ করে গত দুই ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে। ব্যাটিং এবং উইকেটরক্ষকের ভূমিকা- দুটোই বেশ ভালো করছে। আরও কয়েকটা ম্যাচ খেলতে দিন। এখনই সবকিছু বলা যাচ্ছে না, জাতীয় দল নির্বাচকরা চাইলে বিশ্বকাপের দলে থাকবে। তবে আরও অন্তত একসপ্তাহ দেখার পর বিচার করা যেতে পারে। সে ফিট, সম্পূর্ণ ফিট।’

আইপিএলে চলতি আসরে ১৬০ স্ট্রাইকরেটে ৪ ম্যাচে ১৫২ রান করেছেন ২৬ বর্ষী পান্ট। ব্যাটিংয়ের গতি বাড়তে থাকলেও, কিপিং ও পায়ের নড়াচড়া নিয়ে এখনও কিছুটা শঙ্কা রয়েছে বলে মনে করছেন গাঙ্গুলি। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়বে দিল্লি।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সিরিজ শেষ করে দিল্লি ফিরে উত্তরাখণ্ডে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন পান্ট। তখন থেকেই মাঠের বাইরে ছিলেন।

গাড়ি দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেলে ২০২৩ আইপিএল থেকে ছিটকে যান পান্ট। খেলতে পারেননি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন।

Tags: আইপিএলগাঙ্গুলিদিল্লি ক্যাপিটালসরিশভ পান্টলিড স্পোর্টসসৌরভ
Previous Post

বান্দরবানে গিয়ে যৌথ অভিযান নিয়ে যা বললেন সেনাপ্রধান

Next Post

ভক্তের গায়ে হাত তুলে সমালোচনার মুখে জ্যাকি শ্রফ!

Next Post
জ্যাকি শ্রফের সঙ্গে ভক্তের গায়ে হাত তোলার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের গায়ে হাত তুলে সমালোচনার মুখে জ্যাকি শ্রফ!

শাহরুখ ও নয়নতারা একসঙ্গে সিনেমার দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের সম্মান করেন শাহরুখ: নয়নতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT