চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 অপরাহ্ন 09, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
লা লিগা সভাপতি ইনফান্তিনো বক্তৃতা দিচ্ছেন, হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগা সভাপতি হাভিয়ার তেবাস দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলের ‘মূল সত্তাকেই ধ্বংস করছেন’। ফিফার প্রতিযোগিতাগুলো পরিচালনা এবং বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য বেসরকারি বিনিয়োগ খোঁজার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ফলে সভাপতি হিসেবে ইনফান্তিনোর সময় শেষ হয়ে এসেছে মনে করছেন তিনি। 

ফরাসি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘আমার মতে, ইনফান্তিনোর সময় অনেক আগেই পার হয়ে গেছে। আমি সাম্প্রতিক ঘটনার কারণে এটি বলছি না; আমি দীর্ঘদিন ধরেই তার এই ধরণের পরিচালনা ধরণ লক্ষ্য করেছি। যদিও বাকি সবাই মনে হয় এটি কেবল এখনই আবিষ্কার করছে। ইনফান্তিনো এমন কেউ নন যিনি ফুটবলের বৃদ্ধিতে অবদান রাখেন। বরং তার প্রকল্পগুলো এই খেলাধুলার মূল ভিত্তি অর্থাৎ জাতীয় লিগগুলোকে ধ্বংস করছে।’

‘ফুটবল কেবল এলিট বা প্রভাবশালী শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়। আমার কাছে ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে। এখন দেখার বিষয় হলো এটি কখন কার্যকর হয় এবং কীভাবে উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি ঘটে। আমি আশা করি এটি কেবল কিছু মানুষকে সরিয়ে নতুন মানুষকে বসানোর বিষয় হবে না, বরং ফিফায় একটি প্রকৃত সংস্কার বা ঢেলে সাজানোর প্রক্রিয়া হবে।’

অন্যদিকে, ফিফা ইনফান্তিনোর সমালোচকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযোগ করেছে যে, তারা একটি সঠিক পুনর্নির্বাচন প্রক্রিয়া ছাড়াই তাকে পদ থেকে সরানোর জন্য তার কর্তৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে। তবে মেক্সিকো এবং আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর সমর্থনে এগিয়ে এসেছে।

ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার পরও ইউরোপীয় দেশগুলো বিশ্বকাপ বয়কটের তুলে নেয়নি। এ নিয়ে তেবাস বলেন, ‘যা ঘটছে তাতে আমি অবাক নই। আমাকে যা অবাক করে তা হলো বহু মানুষের প্রতিক্রিয়া, যারা বছরের পর বছর নীরব ছিলেন।’

‘ঘটনাটি ফিফা নামক একটি প্রতিষ্ঠানের ভেতরে এবং সার্বিকভাবে ফুটবলে এতদিন ধরে যা চলছে তার সর্বোচ্চ পর্যায় যেখানে সত্যিকার কোনো সুশাসন নীতি নেই। সমস্যাটি একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো ব্যবস্থার সমস্যা। মানুষ বদলে গেলেও পুরনো ব্যবস্থা টিকে থাকতে পারে। আসুন আশা করি বিষয়গুলো সত্যি সত্যি পরিবর্তন হবে, একজন নতুন নেতা আসবেন এবং ফিফায় নতুন সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্বে থাকা তেবাস সর্বশেষ ব্যক্তি যিনি ফিফা সভাপতির পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবং তিনি মনে করেন ইনফান্তিনোর অবস্থান এখন আর গ্রহণযোগ্য নয়।

Tags: ইনফান্তিনোউয়েফাতেবাসফিফালা লিগালিড স্পোর্টসস্পেন
Previous Post

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

Next Post

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

Next Post
ছাত্রীরা ফলাফল জানার জন্য মোবাইল ফোনে দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT