চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 10, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছাত্রীরা ফলাফল জানার জন্য মোবাইল ফোনে দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

আজ (১০ আগস্ট) সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলসংক্রান্ত প্রয়োজনীয় নথি হস্তান্তর করবেন। আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd। ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ফলাফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও মিলবে ফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল ডাউনলোডের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে বলা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও দ্রুত ফল জানা যাবে। সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘DHA’-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফল জানতে SSC MAD 123456 2026 লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC TEC 123456 2026 লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি ফিরতি এসএমএসের জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কেবল অনলাইনে এ আবেদন জমা দিতে হবে।

Tags: এসএসসিফল প্রকাশ
Previous Post

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

Next Post

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

Next Post
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

মগবাজারে মোটরসাইকেল ও অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT