চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে এক শিক্ষককে পিটিয়ে আহত

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:38 অপরাহ্ন 09, জুলাই 2022
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের আক্কেলপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এতে ওই শিক্ষকের কপাল ফেটে জখম হয়। এঘটনায় ওই শিক্ষক বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আক্কেলপুর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা এঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আহত ওই শিক্ষক হলেন আমিনুল ইসলাম শোভন (৪০)। তিনি উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আক্কেলপুর পৌর শহরের হাজিপাড়া মহল্লার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক আমিলুল ইসলাম পৌর শহরের কলেজ বাজারে গিয়েছিলেন। তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় মোটর সাইকেলযোগে সেখান থেকে বাড়িতে ফিরছিলেন। শহরের রেলগেট এলাকার চৌধুরীপাড়া মোড়ে এসে যানজটের কারণে সড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করান। এসময় এক ব্যক্তি এসে সেখানে মোটরসাইকেল কেন দাঁড় করেছেন তা জানতে চান। এনিয়ে তাঁদের মধ্য তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা শিক্ষক আমিনুল ইসলাম শোভনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং কিল-ঘুষি দিয়ে আহত করে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। আমিনুল ইসলামের চিৎকারে লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান।

শিক্ষক আমিনুল ইসলাম বলেন, আমি যানজটের কারণে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এনিয়ে একজনের সঙ্গে তর্কাতর্কি হওয়ার পর দুর্বৃত্তরা এসে আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারপিট করে। আমি একজনকে চিনতে পেরেছি।

আক্কেলপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল রায়হান বলেন, দুর্বৃত্তরা জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি করছি। পাশাপাশি শিক্ষকদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি করছি।

আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) আব্দুল মালেক বলেন, আজকেই শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

ঈদের দিন যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

Next Post
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের জন্য প্রস্তুতি সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য ট্রাকের পাশে দাঁড়িয়ে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT