চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিন যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 09, জুলাই 2022
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী ঈদের দিন প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোস্ট মাস্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ।

টেলিফিল্ম
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাংক্ষিত বিয়ে’। রচনা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।

নাটক
এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন বিশেষ নাটক ‘খোঁপা’। রচনা মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘গল্পের নাম যা হয় না’। মূল গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ।

এছাড়া সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

Tags: আফজাল হোসেনআফরান নিশোআরশ খানআহসান হাবিব নাসিমঈদ ২০২২তানজিন তিশাতানিয়া আহমেদনাবিলাফরিদুর রেজা সাগরমুমতাহিনা টয়ালিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসাদিয়া ইসলাম মৌ
Previous Post

কক্সবাজারে জনপ্রিয় হয়ে উঠছে রহিম উল্লাহর ধান

Next Post

জয়পুরহাটে এক শিক্ষককে পিটিয়ে আহত

Next Post

জয়পুরহাটে এক শিক্ষককে পিটিয়ে আহত

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের জন্য প্রস্তুতি সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT