চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 03, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট করে, উইকেটের সামনে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৭৭ রানে পরাজয় দেখেছে বাংলাদেশ। রানতাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল, ধস নামে ১০০ রান থেকে। ১০৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ থেকে ছিটকে যায় টিম টাইগার্স। ব্যাটিং ধসের সময় ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলেন তাসকিন আহমেদ। কফি খেতে না খেতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ২৪৪ রানে লঙ্কানদের থামায় বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে থামে টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। জানান কফি-টাইম অভিজ্ঞতা।

বলেছেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে, আমি আশা করিনি, কারণ ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাতই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শেখে, কিন্তু এটা ভালো লাগেনি।’

প্রথম উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম মিলে যোগ করেন ৭১ রান। দুই সেট ব্যাটারের উইকেট হারানোয় কিছুটা প্যানিক হয়ে গিয়েছিল টিম টাইগার্স। তারকা পেসার বললেন, ‘আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটার আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাসকিন শোনালেন আশার কথা. ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।’

Tags: তাসকিনবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

খারাপ সময় থেকে দ্রুত বেরিয়ে আসতে চান তাসকিন

Next Post

অধিনায়ক গিলের টানা দুই টেস্টে সেঞ্চুরি, হল যে রেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটার গিলের টানা দুই টেস্টে সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক গিলের টানা দুই টেস্টে সেঞ্চুরি, হল যে রেকর্ড

বান্দরবানের পাহাড় ও সবুজ বনভূমির মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT