চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খারাপ সময় থেকে দ্রুত বেরিয়ে আসতে চান তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 03, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা খেলার মধ্যে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৬ ওয়ানডেতে হারের পর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুব একটা কঠিন হতো না। ভালো শুরুর পর ৫ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে লঙ্কানদের কাছে ৭৭ রানে হেরে গেছে টিম টাইগার্স। টানা ৭ ম্যাচে হারের পর তাসকিন আহমেদ জানালেন, দ্রুতই খারাপ সময় থেকে বের হতে চান তারা।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ২৪৪ রানে লঙ্কানদের থামায় বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে থামে টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানান, ধারাবাহিক পরাজয় থেকে বেরিয়ে আসার কথা।

‘হয়ত বেশ কিছুদিন ধরে আমরা বলে আসছি যে, ট্রানজিশন পিরিয়ড চলছে। কিন্তু একটু সময়ও নিচ্ছে। আশা করছি দ্রুত, এখান থেকে বের হয়ে আসতেই হবে। অন্যথায় আর কোন উপায় নেই। এটা থেকে বের হয়ে আসব আমরা। এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করছে। আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়াও রাখবেন আমরা যেন দ্রুত এই সময়টা কাটিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।’

লম্বা সময় ধরে পরাজয়ের বৃত্তে থাকা টিম টাইগার্সের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাসকিন জানালেন, গেম অ্যাওয়ারনেস বা মানসিকতার দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ।

বলেছেন, ‘সামর্থ্যের কথা যেটা বলছেন, এটাও বুঝতে হবে আমাদের যে পাইপলাইন আছে সবমিলিয়ে আমার মনে হয় এই ১৫-২০ জন আমাদের সেরা। হ্যাঁ, আমরা এটা নিয়েই এগোচ্ছি। হয়ত আমাদের বোলিং-ব্যাটিং সবমিলিয়ে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মানসিকতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের থেকে, বিশেষ করে ভালো দলের থেকে। এই জায়গাগুলোতে আমরা উন্নতি করার যথেষ্ট চেষ্টা করছি পরিবেশ, সংস্কৃতি সবমিলিয়ে।’

লঙ্কানদের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন টাইগার পেসার। বলেছেন, ‘আমি নিশ্চিত সমর্থক যারা আছেন তারা সবসময় চান আমরা ভালো করি। আমরাও চাই ভালো করতে। আমি নিশ্চিত প্রত্যেকটা খেলোয়াড় যখন এরকম ফলাফলের পর রুমে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি আর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, দুর্ভাগ্যজনকভাবে সহজ ম্যাচটা হেরে গেছি। আশা করছি দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠব এবং সামনে ভালো জয় উপহার দেব।’

Tags: তাসকিনবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

আশুরার দিনে ধারালো অস্ত্র-লাঠি-আতশবাজি নিষিদ্ধসহ কঠোর নির্দেশনা

Next Post

‘কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেল’

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাট করে, উইকেটের সামনে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেল’

বাংলাদেশ ক্রিকেটার গিলের টানা দুই টেস্টে সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক গিলের টানা দুই টেস্টে সেঞ্চুরি, হল যে রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT